প্রকাশিত হল জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা, একনজরে জেনেনিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার মত পরিস্থিতির কথা মাথায় রেখে গতবছর সময়মত বিজয়ীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি মূল পুরস্কার। তবে সময়মত নির্ধারিত অর্থ পাঠানো হলে সেই সময়ই জানিয়ে দেওয়া হয় যে করোনার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাদের হাতে তুলে দেওয়া হবে মূল পুরস্কার। সেইমত গতকাল ট্রফি তুলে দেওয়া তাদের হাতে। সেইসঙ্গে ঘোষণা করা হয় এবছরের অলিম্পিক ও প্যারালিম্পিকের জাতীয় পুরস্কার প্রাপকদের নাম।

আরও পড়ুনঃডিসেম্বরের মধ্যেই চালু হতে পারে শিয়লদহ মেট্রো, প্রস্তুতি তুঙ্গে

সুত্র অনুযায়ী জানা গিয়েছে, এবছর মেজর ধ্যানচাঁদ তথা খেলরত্ন সম্মানে সম্মানিত হতে চলেছেন নীরজ চোপড়া-সহ আরও ১২ ক্রীড়াবিদ। শোনা যাচ্ছে নীরজের সঙ্গে দেশের এই সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেতে চলেছেন  রবি কুমার দাহিয়া , লাভলিনা বরগোঁহাই , পি আর শ্রীজেশ , অবনী লেখরা, সুমিত আন্টিল , প্রমোদ ভগত,কৃষ্ণ নাগর ।

এছাড়া ও এই দলে রয়েছেন মণীশ নারওয়াল (প্যারা শুটিং), মিতালি রাজ ও সুনীল ছেত্রীর মত তারকা। যিনি দেশের প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার পাবেন।

সেই সঙ্গে ক্রীড়া কমিটির মারফৎ শোনা যাচ্ছে,  গোলকিপার শ্রীজেশ ও অধিনায়ক মনপ্রীত ছাড়া টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সকল সদস্যদের হাতে তুলে দেওয়া হবে অর্জুন পুরস্কার।  এছাড়াও যারা এই তালিকায় রয়েছেন তারা হলেন, শিখর ধাওয়ান,  সিমরনজিৎ কৌর, ভবানী দেবী, মনিকা, বন্দনা কাটারিয়া, সহ আরও অনেকে।

প্রকাশিত হল জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা, জেনেনিন

প্রকাশিত হল জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা, একনজরে জেনেনিন

এছাড়াও  দ্রোণাচার্য পুরস্কার বা লাইফ টাইম ক্যাটেগরিতে রয়েছেন  নাম রয়েছে  রাধাকৃষ্ণন নায়ার, পি সন্ধ্যা গুরুং, প্রীতম সিওয়াচ, জয়প্রকাশ নৌটিয়াল ও সুব্রমণ্যন রামন। শোনা যাচ্ছে আগামী ১৩ ই নভেম্বর পুরস্কার প্রদান করা হবে সকল কে।
প্রকাশিত হল জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা, একনজরে জেনেনিন

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত