নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত হয়ে সোমবার ভোরে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হল এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাশের।সোমবার ভোর ৪ টে ২৬ মিনিট নাগাদ; তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমরেশ দাস এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ রাজ্যে অব্যাহত লাগামহীন সংক্রমণ, মৃত্যু। এক ধাক্কায় টেস্ট কমল ২ হাজার।


প্রসঙ্গত এর আগে, ২৪ শে জুন প্রয়াত হয়েছিলেন; তৃণমূল নেতা ও ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, কো-মরবিডিটির কারণে; করোনা আক্রান্ত বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল।
আর সেটাই, চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল চিকিত্সকদের কাছে। সেই কারণে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে; কলকাতার একটি বেসরকারি হাসপাতালেও স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। এদিন ভোরে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে তৃণমূলে শোকের ছায়া। এর আগে বেশ কয়েকজন তৃণমূল নেতা করোনা আক্রান্ত হন।
তবে সবার প্রথমে আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সুজিত বসু। তবে তিনি কিছুদিন পর সুস্থ হন।এছারাও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলের শরীরে থাবা বসিয়েছিল কোভিড-১৯। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদের দুই বিধায়কের করোনা রিপোর্টও পজিটিভ। ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ প্রাণ হারিয়েছেন করোনায়। এবার প্রাণ হারালেন সমরেশ দাসও।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



