নজরবন্দি ব্যুরোঃ বেমালুম চেপে গেছেন ২য় বিয়ের কথা, তথ্য গোপনের অভিযোগে আদালতে গেলেন তৃণমূল প্রার্থীর ১ম স্ত্রী। নির্বাচনের ঠিক আগে আগেই বেরিয়ে আসছে একাধিক ভুল। অনেকে লুকিয়ে গেছেন হলফনামায় একাধিক সত্য, দাবী এমনটাই। মামলা সম্পত্তির পর এবার অভিযোগ মামলা চলাকালীন দ্বিতীয় বিয়ে। আর সেই ইস্যুতেই খেজুরির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ প্রথম পক্ষের স্ত্রী। অভিযোগ, হলফনামায় দ্বিতীয় বিবাহের কথা জানাননি তাঁর স্বামী।তার ঘটনার জেরেই এবার এবার বাতিল হতে বসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ।
আরও পড়ুনঃ তোমার ভক্তিতে দাগ রক্তের… বাংলায় ফ্যাসিবাদকে আটকাতে রং-রুটে টলিপাড়ায় জোট নবীন প্রবীণের।
খেজুরি বিধানসভা আসনে দল প্রার্থী করেছে পার্থ প্রতিম দাসকে। বিজেপির এবং সংযুক্ত মোর্চার বিরুদ্ধে লড়াই করতে তৃণমূল ভরসা রাখছিল তাঁর অপরি। কিন্তু ভোটের ঠিক ২৪ ঘন্টা আগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করলেন তাঁরই প্রাক্তন স্ত্রী। পার্থপ্রতিমের প্রথমা স্ত্রী লিপিকা দাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন পার্থ প্রতিমের প্রার্থীপদ বাতিলের জন্য। তাঁর অভিযোগ, হলফনামায় তাঁর দ্বিতীয় বিয়ের কথা জানাননি পার্থপ্রতিম। উল্লেখ্য তাঁর সঙ্গে পার্থবাবুর ডিভোর্সের মামলা চলছে এখনও।
সেই মামলার চূড়ান্ত সিদ্ধান্তের আগেই দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন তিনি। তাঁর প্রথমা স্ত্রীর অভিযোগ নির্বাচনী হলফনামায় পার্থবাবু মিথ্যা কথা বলেছেন, এর প্রেক্ষিতে তাঁর প্রার্থী পদ বাতিলের আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে । এরই পাশাপাশি লিপিকাদেবী এটাও জানিয়েছেন যে, শুধু দ্বিতীয় বিবাহই নয়, একাধিক তথ্য হলফনামায় গোপন করেছেন পার্থপ্রতিম। শুধু বিবাহিত জীবনের নয়, সম্পত্তির সঠিক তথ্য দেননি বলেও অভিযোগ করেছেন লিপীকা দেবী।
বেমালুম চেপে গেছেন ২য় বিয়ের কথা, তথ্য গোপনের অভিযোগে আদালতে গেলেন তৃণমূল প্রার্থীর ১ম স্ত্রী। তবে প্রশ্ন উঠছিল নির্বাচনের ২৪ ঘন্টা আগে কেন এই বিষয়ে আদালতে গেলেন তিনি? মনোনয়ন জমার পর কেটেছে বেশ কিছু দিন। আর ২৪ ঘন্টা পরে যেখানে জনহন প্রার্থী বাছাই করবেন তার ঠিক প্রাক্কালে এই অভিযোগে আদালতের দ্বারস্থ কেন হলেন তিনি? উত্তরে লিপীকা দেবী জানিয়েছেন, স্বামী মনোনয়ন পেশ করার পরই এবিষয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন লিপিকা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে খবর। স্বাভবাবিক ভাবেই প্রথম দফার ভোটের একেবারে কয়েকঘন্টা আগে এই ধইরণের মামলায় অস্বস্তিতে জোড়াফুল শিবির।



