নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি অনুপম খেরের ৫৩৯তম ছবির একটি লুক প্রকাশ্যে এসেছে। প্রবীণ অভিনেতা অনুপম খের অপ্রতিরোধ্য। তিনি ৬৮ বছর বয়েসে এসেও যেকোনো তরুণদের অর্থের দিক থেকে চার গোল দিতে পারেন।
আরও পড়ুনঃ ‘জওয়ান’-এ কী অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্তকে? ছবি সামনে আসতেই বিতর্ক শুরু
সম্প্রতি সেই ছবিরই প্রথম ঝলক প্রকাশ্যে এল। অভিনেতা নিজের সামাজিক মাধ্যম থেকে সেই ছবি শেয়ার করেন। “ভারতের বৃহত্তম বহু ভাষার ফ্যান্টাসি ফিল্ম” বলে এই ছবিকে আখ্যা দেওয়া হয়েছে। তবে এই ছবির বিষয়ে বিশদে জানানো হবে ২৪শে আগস্ট নির্মাতাদের তরফ থেকে।

অনুপম খের তার সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে লেখেন “আমার ৫৩৯ তম ফিল্মটি! পুরাণ বা আমাদের কোন মহান মহাকাব্যের উপর ভিত্তি করে নয়। তবে অবশ্যই ভারতের সবচেয়ে বড় মাল্টি ল্যাঙ্গুয়েজ ফ্যান্টাসি ফিল্ম এবং আপনি বিষয়টি ভাল করেই জানেন.. নির্মাতারা ২৪শে আগস্ট বিস্তারিত ঘোষণা করবেন! ইতিমধ্যে আপনি আমার সাথে আপনার অনুমান শেয়ার করতে পারেন!!!”
প্রকাশ্যে এল অনুপম খেরের ৫৩৯তম ছবির প্রথম লুক, দেখুন সেই ছবি
অভিনেতার কিটিতে আরও অন্যান্য আকর্ষণীয় প্রকল্পও রয়েছে। একটি ছবিতে তাকে কবি, দার্শনিক এবং প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারাটি শেয়ার করেছেন।



