হাত-পা ভেঙে দেওয়ার নিদান; ফের বিতর্কে জড়ালেন অনুব্রত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের বিতর্কিত মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। আর তাঁর এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। আগে থেকে রেশন নিয়ে উত্তেজনার বাড়ছিল বীরভূমে। গ্রামবাসীদের সামনে রেখে রেশন দুর্নীতির অভিযোগ তুলে ডিলারদের উপর হামলা চালাচ্ছে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ কোভিড যোদ্ধার মৃত্যু হলে চাকরি পাবেন পরিবারের ১ জন। ঘোষনা মুখ্যমন্ত্রীর।

এই হামলার কারণে ময়ূরেশ্বর ব্লকের ৫৭ জন ডিলার নিরাপত্তার অভাব বোধ করছেন। প্রতিবাদ জানিয়ে মঙ্গলবারই গণ-ইস্তফা দিয়েছেন। গতকাল মল্লারপুরের দলের এক সভা থেকে সেই প্রসঙ্গে টেনে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কর্মীদের নির্দেশ দিলেন, রেশন নিয়ে কেউ আন্দোলন করতে এলে হাত-পা ভেঙে দিতে। তাঁর এই এই নির্দেশের পরে ফের বঙ্গ রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক।

বুধবারের সভায় কর্মীদের উদ্দেশ্যে অনুব্রত ওরফে কেষ্ট বলেন,”ঠুঁটো জগন্নাথের মত দেখছিস তোরা? হাত-পা নেই নাকি? নুলো হয়ে গিয়েছিস? হাত-পা ভেঙে দে। ইয়ার্কি হচ্ছে…কাজ নাই, কম্ম নাই, ফ্ল্যাগ হাতে চলে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি? আমি মুখে না বলতে পারি কাজ কিন্তু বন্ধ রাখবি না। তাহলে ছাড়ব না বলে রাখলাম।” পালটা জবাব দিয়েছে বিজেপিও।

রেশন ডিলারের বাড়িতে হামলার প্রসঙ্গ টেনে কেষ্ট আরও বলেন,”রেশন ডিলারের বাড়িতে অন্যায়ভাবে আক্রমণ চালাচ্ছে ওরা। একটা ডিলারের কাছে আট হাজার কার্ড থাকে। কোনও গরমিল হতেই পারে। তা বলে আইন হাতে তুলে নেবে ওরা!” যদিও জেলার বিজেপির নেতারা জানান, ‘এই রাজ্যের শাসক দল চোরেদের বাঁচাতে চেষ্টা চালাচ্ছে। চোর রেশন ডিলারদের বিরুদ্ধে আন্দোলন আমরা বন্ধ করছি না।’

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত