আসানসোলে উত্তেজনা: অগ্নিমিত্রার গাড়িতে হামলার অভিযোগ, থানায় প্রার্থী

রহমতনগরে বুথ পরিদর্শনে গিয়ে অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ; কাচ ভাঙচুর, থানায় অভিযোগ দায়ের বিজেপি প্রার্থীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের দিনেই আসানসোল দক্ষিণে নতুন করে উত্তেজনা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, রহমতনগর এলাকায় তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। ঘটনার পরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

প্রার্থীর দাবি, ১৩৫ নম্বর বুথ এলাকায় পৌঁছনোর পরই তাঁর গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়া শুরু হয়। আচমকা হামলায় গাড়ির কাচ ভেঙে যায়। যদিও তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন।

অগ্নিমিত্রা পালের অভিযোগ, এটি পরিকল্পিত হামলা এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের ভূমিকা রয়েছে। তিনি আরও জানান, এর আগেও নির্বাচনের সময় তাঁর গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। ভোটের দিন এই ধরনের হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন