Turu Love: প্রেমিকা ঝাঁপালেও ডাঙাতেই প্রেমিক, সাঁতরে ফিরে সোজা থানায় প্রেমিকা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্পর্কে এলো মোক্ষম টুইস্ট। তাদের সম্পর্ক মেনে নেবে না সমাজ, এই ভেবে যমুনায় ডুবে আত্মঘাতী হতে যান এক যুগল। মহিলাটি ঝাঁপ দিলেও ঝাঁপ দেননি যুবক। সেখানেই শুরু সমস্যার। সাঁতরে এসে, প্রেমিকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এ।

আরও পড়ুনঃ মাতৃভাষাকে সম্মান জানালেন অরিজিৎ, হিন্দি বলয়ে হৃদয় দিয়ে গাইলেন লতার বাংলা গান!

বেশ কয়েক বছর আগেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ৩২ বছর বয়সি এক মহিলা । নিজের বয়সের থেকে দু’বছরের ছোট এক যুবকের সঙ্গে। তাদের প্রেম চললেও মাস খানেক আগে তাঁকে না জানিয়ে বিয়ে করে ফেলেন সেই যুবক। গত ১৮ মে বিষয়টি জানতে পারেন ওই মহিলা। শুরু হয় দু’জনের মধ্যে ঝামেলা হয়। অবশেষে, দু’জনে সিদ্ধান্ত নেয় এক সঙ্গে যমুনাতে ঝাঁপ দিয়ে তাঁরা আত্মঘাতী হবেন। কিন্তু তা আর করা হল না যুগলের। তার আগেই প্রামিকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও খুনের চেষ্টার অভিযোগ আনলো প্রামিকা।

মহিলাটির অভিযোগ, পরকীয়া সম্পর্ক মেনে নেবে না সমাজ এই ভেবে, একসঙ্গে আত্মঘাতী হবেন বলে দু’জনে যমুনা সেতুতে যান। কিন্তু মহিলাটি সেতু থেকে ঝাঁপ দিলেও, দেখেন ঝাঁপ দেননি তার সঙ্গী। তড়িঘড়ি নদী সাঁতরে পারে ফিরে আসেন মহিলা। যোগাযোগ করেন কয়েদগঞ্জ থানার সাথে। চান্দুর অর্থাৎ প্রেমিকের বিরুদ্ধে আনেন বিশ্বাসঘাতকতা ও খুনের চেষ্টার অভিযোগ।

প্রেমিকা ঝাঁপালেও ডাঙাতেই প্রেমিক, সাঁতরে ফিরে সোজা থানায় প্রেমিকা!

প্রেমিকা ঝাঁপালেও ডাঙাতেই প্রেমিক, সাঁতরে ফিরে সোজা থানায় প্রেমিকা!
প্রেমিকা ঝাঁপালেও ডাঙাতেই প্রেমিক, সাঁতরে ফিরে সোজা থানায় প্রেমিকা!

স্থানীয় সূত্রে খবর, ৩২ বছর বয়সি ওই মহিলা বেশ কয়েক বছর আগেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু প্রেম চললেও মাস খানেক আগে কিছু দিনের জন্য মেয়েকে নিয়ে পুণেতে বেড়াতে যান ওই মহিলা। আর তখনই তাঁকে না জানিয়ে বিয়ে করে ফেলেন চান্দু।

relationship

প্রয়াগরাজে ফিরে বিষয়টি জানতে পারেন ওই মহিলা। দু’জনে মিলে সিদ্ধান্ত নেন একই সঙ্গে যমুনাতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হবেন। তখনই গল্পতে আসে ‘টুইস্ট’। মহিলাটি ঝাঁপ দিলেও ঝাঁপ দেননি তার পুরুষসঙ্গী। বর্তমানে স্থানীয় এক হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন