Arijit Singh: মাতৃভাষাকে সম্মান জানালেন অরিজিৎ, হিন্দি বলয়ে হৃদয় দিয়ে গাইলেন লতার বাংলা গান!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একটা সময় ফেম গুরুকূল নামক সোনি টিভির রিয়্যালিটি শোতে না জিততে পারার যন্ত্রনা বুকে চেপে হাসিমুখে বাড়ি ফিরেছিলেন মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং। বিচারক হিসেবে কেকে উপস্থিত ছিলেন সেদিন। হাসিমুখে অরিজিৎ কে বলেছিলেন, “দুঃখ পেয়না, তোমার গলা ঈশ্বর প্রদত্ত। একদিন গোটা দেশ শুনবে তোমার কণ্ঠ।” সেটাই হয়েছে আজ জাতীয় স্তরে ১ নম্বর গায়কের নাম অরিজিৎ সিং।

আরও পড়ুনঃ শাসক বিরোধী মানুষ ফিরছে লাল ঝাণ্ডার ছায়ায়, ফের কংগ্রেসের হাত ধরার ইঙ্গিত CPIM-এর।

সেই অরিজিৎ সিংকে দেখা গেল একটি জাতীয় স্তরের টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে। সঞ্চালক ছিলেন অন্য এক বিখ্যাত সঙ্গীতশিল্পী সনু নিগম। লতা মঙ্গেশকর কে স্মরণ করে এদিন তার গাওয়া গান গাইলেন অরিজিৎ। প্রায় ৪০ মিনিট টানা গাইলেন তিনি। অরিজিৎ সিং-এর কন্ঠে যেন লতা মঙ্গেশকরের গানগুলো নতুন করে প্রান ফিরে পাচ্ছিল। সব থেকে বড় কথা লতা মঙ্গেশকরের যতনা হিন্দি গান গাইলেন, তার থেকে বেশি বাংলা গাইলেন অরিজিৎ।

মাতৃভাষাকে সম্মান জানালেন অরিজিৎ, হিন্দি বলয়ে হৃদয় দিয়ে গাইলেন লতার বাংলা গান!

হিন্দি বলয়ে তাঁর কণ্ঠে বাংলা গান শুনে বাকরুদ্ধ অনুরাগীরা। ‘হায় হায় প্রাণ যায়’, ‘যা রে যারে উড়ে যারে পাখি’, ‘না মন লাগে না’, ‘বৃষ্টি বৃষ্টি বৃষ্টি’, ‘দে দোল দোল দোল, তোল পাল তোল’-এর মতো গান গাইলেন অরিজিৎ। গানগুলো এতটা হৃদয় দিয়ে গাইলেন তিনি, যা শুনে স্তম্ভিত খোদ সঞ্চালক সনু নিগম। আর অনুরাগীদের কথা? সোশাল মিডিয়া জুড়ে শুধু অরিজিতের বাংলা গানের ক্লিপিংস।

মাতৃভাষাকে সম্মান জানালেন অরিজিৎ, হিন্দি বলয়ে হৃদয় দিয়ে গাইলেন লতার বাংলা গান!

তারসাথেই বিতর্ক শুরু। কদিন আগেই বাংলার সঙ্গীত বাংলার গান বলে সামাজিক মাধ্যমে চিৎকার করতে দেখা গিয়েছিল রূপঙ্কর কে। সামাজিক মাধ্যকে এদিন যেন সেই বিতর্কের জবাব ফিরিয়ে দিলেন অরিজিতের সমর্থকরা। নেটমাধ্যমে কটাক্ষের সুর, ‘গাওয়ার আগে অন্যদের মতো একবারও ‘বাংলা গানের পাশে দাঁড়ান’ বলে শ্লোগান দিতে দেখা যায়নি গায়ককে!’ অরিজিতের সঙ্গে এ দিন ছিলেন দেশের তাবড় বাজনদার। তবলা বাজাতে দেখা গিয়েছে বাংলার দেবজ্যোতি মিশ্রকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন