শারীরিক অবস্থার খোঁজ নিতেই সৌরভকে ফোন মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সেই উদ্বেগ কাটিয়ে আজ তিনি অনেকটাই সুস্থ। সৌরভের শরীরের সব প্যারামিটার এই মুহূর্তে স্বাভাবিক। বুধবার ক্যাথ ল্যাবে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে সৌরভের।

আরও পড়ুনঃ ৫ সংগঠনের সঙ্গে রাজ্যের বৈঠকে আপাতত স্থগিত বাস ধর্মঘট।

সেখানে ইকো কার্ডিওগ্রাম, ইসিজি সহ তাঁর রক্তেরও বেশ কিছু পরীক্ষা হয়। হাসপাতাল সূত্রের খবর, বিসিসিআই সভাপতির সব রিপোর্টই যথেষ্ট আশাব্যঞ্জক। গতকালই সমস্ত প্রোটোকল মেনে করোনা পরীক্ষা হয় মহারাজের। এদিকে, আজ সকালে বিসিসিআই সভাপতিকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি। সূত্রের খবর, আজ বিকেলে মহারাজকে দেখতে হাসপাতালেও যেতে পারেন মমতা। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের কড়া পর্যবেক্ষণে রয়েছেন সৌরভ। গতকাল রাত কার্যত নির্বিঘ্নেই কাটিয়েছেন তিনি। রাতে ভাল ঘুম হয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়কের। আর কিছুক্ষণ বাদেই শহরে পা রাখবেন ডা. দেবী শেঠী। সেই সঙ্গে মুম্বই থেকে আসছেন প্রখ্যাত কার্ডিওলজিস্ট অশ্বিন বালাচাঁদ মেহতাও। সূত্রের খবর, দুপুর দেড়টা নাগাদ সৌরভের অ্যাঞ্জিওগ্রাম শুরু হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর