৫ সংগঠনের সঙ্গে রাজ্যের বৈঠকে আপাতত স্থগিত বাস ধর্মঘট।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৫ সংগঠনের সঙ্গে রাজ্যের বৈঠকে আপাতত স্থগিত থাকছে বাস ধর্মঘট। বাস ধর্মঘট নিয়ে প্রথমবার হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবীর। ডিজেল পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসভাড়া বাড়ানোর দাবীতে টানা ৭২ ঘন্টা বাস ধর্মঘটের ডাক দিয়েছিল ৫ টি বেসরকারি বাস মালিকদের সংগঠন। আগামী ২৮, ২৯ এবং ৩০ জানুয়ারি ৭২ ঘণ্টা বাস-মিনিবাস বন্ধ রেখে ধর্মঘট পালনের দাবী জানিয়েছেন ওই ৫ বাস মালিকের সংগঠন।তাঁর সঙ্গে যগ দিয়েছিল ট্যাক্সিও।এবার রাজ্যের সঙ্গে বৈঠকে আপাতত স্থগিত থাকছে সেই ধর্মঘট।

আরও পড়ুনঃবাংলা ভাষার পক্ষে আজ বেলঘরিয়ায় বাংলাপক্ষ

দুর্গাপুজা,কালীপুজা, গঙ্গাসাগরমেলা নিয়ে জনস্বার্থ মামালার পর এবার সেই তালিকায় নাম উঠেছিল বাস ধর্মঘটের। এর আগেও বিভিন্ন দাবি নিয়ে নানা সময়ে ধর্মঘটের পথে হেঁটেছিলেন বাস সংস্থার মালিকেরা। তবে এই প্রথম তাঁদের ধর্মঘটের বিরধিতায় হল মামলা। জনস্বার্থে এই মামলা দায়ের ্করেচিলেন এক আইনজীবী। মামলা গৃহীত হলে আগামাই সপ্তাহের শুরুর দিকেই হতে পারে এই মামলার শুনানি। বাস মালিকদের এই বিভিন্ন সময়ে নানা কারণে ডাকা ধর্মঘটের। ফলে আমজনতাকে পড়তে হয় বিপাকে। সেক্ষেত্রে বিপর্যস্ত জনজীবন সামাল দেওয়া খুব মুশকিল হয়ে পড়ে। সেই কারণেই ওই আইনজীবী জনস্বার্থে দায়ের করেছিলেন ওই মামলা।

৫ সংগঠনের সঙ্গে রাজ্যের বৈঠকে আপাতত হচ্ছেনা ধর্মঘট। কোভিড পরিস্থিতি এবং দীর্ঘ লকডাউনের জেরে রাজ্যে দীর্ঘদিন বন্ধ ছিল পরিবহন ব্যবস্থা। দির্ঘদিন বাস বন্ধ থাকার পর,বাসভাড়া বাড়িয়েছে বাস মালিকদের সংস্থাগুলি। এমনিতেও জনজীবন এখন স্বাভাবিক আগের থেকে অনেক বেশি। আসতে আসতে স্বাভাবিক হচ্ছে জনজীবন। বাসভাড়াও বাড়িয়েছেন ইতিমধ্যে বাস মালিকদের সংগঠনগুলি। বর্তমানে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কারণে ফের ভাড়া বাড়াতে চাইছে ওই সংগঠনগুলি। বাসের নুন্যতম ভাড়া ৭ এর থেকে বাড়িয়ে ১৪ করার দাবিতে,এবং মিনি বাসের ভাড়া বাড়ানোর দাবিতে জানুয়ারির শেষে ৩ দিন ব্যাপী বাস ধর্মঘটের দাক দিয়েছিলেন। কিন্তু জনজীবন স্বাভাবিক হওয়ার পরও বাস মালিকদের এই দাবির বিরধীতা করে মামলা দায়ের করিছিলেন এক আইনজীবী। যোগ দিয়েছিল ট্যাক্সি সংগঠন।

আজ সেই বিষয়েই রাজ্যের সঙ্গে বৈঠক করে ধর্মঘত ডাকা ৫ সংগঠন। বৈঠকের শেষে জানানো হয় আপাতত স্থগিত থাকছে ২৮, ২৯ এবং ৩০ জানুয়ারির ধর্মঘট। তাতে স্বস্তি পাবে সাধারণ মানুষ। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর