ভোটের আগে রাজ্যে রথযাত্রার অনুমতি চেয়ে মুখ্যসচিবকে চিঠি বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একুশে নির্বাচনে লক্ষ্য বাংলা দখল। এবার বঙ্গে একুশের নির্বাচনের আগে জনসংযোগ ঘটাতে সেই পথেই হাঁটছে গেরুয়া শিবির। এবার বঙ্গে নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতেই সেই পথেই হাঁটছে গেরুয়া শিবির। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে গোটা বাংলায় রথযাত্রার আয়োজন করা হচ্ছে। পোশাকি নাম পরিবর্তনের রথযাত্রা।

আরও পড়ুনঃ জল্পনার অবসান, আগামীকালই বিজেপিতে যাচ্ছেন বিধায়ক দীপক হালদার

ইতিমধ্যেই বিজেপির তরফে এর যাত্রাপথ প্রকাশ করা হয়েছে। এবার মুখ্যসচিবের কাছে রথযাত্রার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হল। যাত্রাপথ অনুযায়ী, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের মোট পাঁচটি জায়গা থেকে পাঁচটি পরিবর্তনের রথযাত্রা বের হবে। যেগুলি ২৯৪টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। নবদ্বীপ থেকে যাত্রার সূচনা করার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার।

তাঁর হাত দিয়ে আরও একটি রথযাত্রার সূচনা হবে। বাকি তিনটি রথযাত্রার সূচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবিষয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এ প্রসঙ্গে জানান, “৬ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন যাত্রার পরিকল্পনা রয়েছে। বিরোধী শিবিরের ভোট প্রচারের জন্য সব রাজ্যই অনুমতি দিয়ে থাকে। মুখ্যসচিবও বিষয়টি খতিয়ে দেখে আমাদের জানাবেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত