জল্পনার অবসান, আগামীকালই বিজেপিতে যাচ্ছেন বিধায়ক দীপক হালদার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার সমস্ত জল্পনার অবসান। আগামীকালই বিজেপিতে যোগ দিচ্ছেন ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার। আজই তৃণমূল ছাড়েন এই বিধায়ক।এদিন পিক পোস্টে তৃণমূল ভবনে ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়ির ঠিকানায় দলত্যাগের চিঠি পাঠিয়ে দেন তিনি। উল্লেখ্য বেশকিছুদিন ধরেই ‘বেসুরো’ তালিকায় নাম লিখিয়েছিলেন দীপক হালদার।

আরও পড়ুনঃ রাজ্যে রেশন ডিলারদের সুখবর! এবার নতুন লাইসেন্স ২ লাখেই

কুলতলি থেকে ডায়মন্ডহারবার, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও জনসভাতেই উপস্থিত থাকতে দেখা যায়নি তাঁকে। তাঁর অনুপস্থিতি সবার নজরে পড়ে। তারপরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘হোয়াটসঅ্যাপে দায়সারাভাবে আমন্ত্রণ’ জানানো হয়েছিল তাঁকে। একইসঙ্গে দলে পিকে টিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ‘বেসুরো’ বিধায়কের কথার সূত্র ধরেই জল্পনা ছড়ায় যে এবার হয়তো তৃণমূল ছাড়তে চলেছেন দীপক হালদারও। ঘাসফুল ছেড়ে তিনিও হয়তো এবার পদ্মফুলে নাম লেখাচ্ছেন! অবশেষে সেই জল্পনা-ই সত্যি হল।

প্রসঙ্গত, রবিবারই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপির মেগা যোগদান মেলা থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, “২ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা আর দক্ষিণ ২৪ পরগণা আরও ফাঁকা করব।” আর তারপরের দিনই দলত্যাগ করলেন, বিধায়ক দীপক হালদার। সূত্রে খবর, আগামীকাল তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। জল্পনা চলছিল, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেবেন তিনি। বিগত কয়েক সপ্তাহ ধরেই ডায়মন্ড হারবারের বিধায়কের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছিল। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও দেখা যায়নি তাকে। জল্পনা বাড়িয়ে একবার তাকে দেখা গিয়েছে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর