রাজ্যে রেশন ডিলারদের সুখবর! এবার নতুন লাইসেন্স ২ লাখেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের রেশন ডিলারদের জন্য সুখবর। এবার নতুন লাইসেন্স ২ লাখেই। রেশন ডিলারদের লাইসেন্স রিনিউ করা বা নবীকরণের সময় বাড়ছে। এর সঙ্গে সময় মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হল। একইসঙ্গে কমছে নতুন রেশন লাইসেন্স করার ফি-ও। নতুন লাইসেন্স করতে গেলে আগে লাগত ৫ লাখ টাকা। আর তার জায়গায় এখন থেকে তা কমে হচ্ছে ২ লাখ।

আরও পড়ুনঃ গত ১০ বছরের তাপমাত্রার নিরিখে রেকর্ড গড়ল চলতি বছরের ফেব্রুয়ারি!

অর্থাৎ এখন থেকে রেশন ডিলাররা মাত্র ২ লাখ টাকা খরচেই পেতে পারেন নতুন লাইসেন্স। আজ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ ডিলার্স ফেডরেশনের রাজ্য সম্মেলনে যোগ গিয়ে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তিনি আরও জানান, কর্মরত অবস্থায় কোনও রেশন ডিলার যদি প্রয়াত হন, তাহলে রাজ্য সরকারের তরফে ‘দুয়ারে সরকার’ প্রকল্পে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এদিন এবিষয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “করোনার সময়ে আমি অনেক রেশন দোকানে গিয়েছি। আপনারা ভালো কাজ করেছেন।”

এছাড়াও এদিন রেশন ডিলারদের দুর্নিতিতে থেকে বিরতি থাকতে বলেন তিনি। তাঁর বক্তব্য, “অনেক সময়েই দেখা যাচ্ছে যে, ১০০ জন উপভোক্তার মধ্যে হয়তো ৫ জন রেশন নিলেন না। কিন্তু সেই ৫ জনের নামও নথিভুক্ত হয়ে যাচ্ছে। তাঁদের প্রাপ্য রেশন বিক্রি করা হচ্ছে বাজারে। এমনটা যাতে না ঘটে, সেদিকে নজর রাখতে হবে।” একইসঙ্গে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গেও তিনি বলেন, “দু-একটা ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে।“ তিনি আরও বলেন, “ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অন্ধ্র্প্রদেশ, উত্তরপ্রদেশ থেকে বিপুল পরিমাণ চাল কেনে। লাখ লাখ টন চাল কেনে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কেনে মোটে ৬৯ হাজার টন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত