গত ১০ বছরের তাপমাত্রার নিরিখে রেকর্ড গড়ল চলতি বছরের ফেব্রুয়ারি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জানুয়ারির পর ফেব্রুয়ারির শুরুতেও শীত বজায় রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপের ধাক্কায় মাঝে মাঝে বাধা পেয়েছে তাপমাত্রা। তবে কলকাতার তাপমাত্রা রবিবারের পর সোমবারও ফের কমল। কলকাতার পারদ নেমেছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এই বছরে তাপমাত্রার নিরিখে সোমবার মরশুমের শীতলতম দিন। গত ১০ বছরের তাপমাত্রার নিরিখে রেকর্ড গড়ল চলতি বছরের ফেব্রুয়ারি।

আরও পড়ুনঃ মেগা মেলা মঞ্চের আক্রমণ ফিরিয়ে দিতে ডুমুরজোলাতেই পাল্টা সভা করছে তৃণমূল

সোমবার কলকাতায় সকালে সামান্য কুয়াশা ছিল। তবে পরে মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।

বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। ঠান্ডার কামড়ের পাশাপাশি ঘন কুয়াশার দাপটও লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুরেরও ঘন কুয়াশার চাদরে মুখ ঢাকা পড়ার সম্ভাবনা। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।দক্ষিণ এবং উত্তরবঙ্গ মিলিয়ে রাজ্যের ১৪টি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত