নজরবন্দি ব্যুরোঃ করোনার নতুন স্ট্রেনের জেরে থাইল্যান্ডে দুটি সুপার ইভেন্টে খেলা নিয়ে সংশয় সাইনা-সিন্ধুরা। নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা আসতে পারে ভারতীয় ব্যাডমিনটনে। ২০২১ সালের জানুয়ারী মাসে দুটি সুপার ১০০০ ইভেন্টে খেলার কথা রয়েছে সাইনা সিন্ধু দুজনেরই। এদিকে নতুন করোনাভাইরাসের স্ট্রেন মেলায় আগামী ৪ জানুয়ারি পর্যন্ত ক্রীড়া এবং বিনোদনমূলক কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে থাইল্যান্ড সরকার।
আরও পড়ুনঃমাদক নিয়ে কঙ্গনার ভিডিও নিয়ে কবে জিজ্ঞাসাবাদ? NCB- এর কাছে জানতে চাইল মহারাষ্ট্র কংগ্রেস।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যতম প্রধান দেশ চীন আগেই নিজেদের নাম তুলে নিয়েছে প্রতিযোগিতা থেকে। যদিও প্রতিযোগিতা বন্ধ বা স্থগিত রাখার কোনও কথা এখনও ঘোষণা করেনি আয়োজনকারী সংস্থা। কিন্তু সিন্ধু বর্তমানে রয়েছে ব্রিটেনে। যে জায়গার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিভিন্ন দেশের। তাই সিন্ধুর আসা নিয়ে ইতিমধ্যেই সমস্যা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় খেলোয়াড়দেরও সমস্যা কম নয়। বেশিরভাগেরই এক সংস্থার বিমানে হায়দরাবাদ থেকে দিল্লি হয়ে ব্যাঙ্ককে যাওয়ার কথা ছিল।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সংস্থা থাইল্যান্ডের বিমান বাতিল করে দিয়েছে। দলের অন্যতম খেলোয়ার লক্ষ্য সেন যিনি বেঙ্গালুরু থেকে ব্যাঙ্কক যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনিও এর ফলে সমস্যায় পড়েছেন। অন্যদিকে সাইনার সমস্যা পৌছনোর থেকেও বেশী টুর্নামেন্টের ড্র নিয়ে। দুটি সুপার মাস্টার্সের প্রথম রাউন্ডেই তাঁর সামনে কঠিন লড়াই। বিশ্বের চার এবং পাঁচ নম্বর যথাক্রমে নোজোমি ওকুহারা ও রাতচানক ইন্তাননের বিরুদ্ধে খেলতে হবে তাঁকে।
করোনার নতুন স্ট্রেনের জেরে থাইল্যান্ডে দুটি সুপার ইভেন্টে খেলা নিয়ে সংশয় সাইনা-সিন্ধুরা। তবে দুটি টুর্নামেন্টেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কঠিন লড়াই নেই সিন্ধুর সামনে। এদিকে টুর্নামেন্ট আদও হবে কিনা সেই সিদ্ধান্তই এখন বিশ বাঁও জলে।



