মাদক নিয়ে কঙ্গনার ভিডিও নিয়ে কবে জিজ্ঞাসাবাদ? NCB- এর কাছে জানতে চাইল মহারাষ্ট্র কংগ্রেস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাদক নিয়ে কঙ্গনার ভিডিও নিয়ে কবে জিজ্ঞাসাবাদ? বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মুম্বাই এসেছেন। আর বলিউড অভিনেত্রী কঙ্গনা মুম্বই ফিরতেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে মহারাষ্ট্র কংগ্রেস মনে করিয়ে দিল যে অভিনেত্রী ভিডিও করে জানিয়েছিলে বলিউডের মাদক যোগের ব্যাপারে তাঁর কাছে কিছু তথ্য রয়েছে।

আরও পড়ুনঃ BJP-র সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ কে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ ‘দাদা’ অশোকের।

মাদক নিয়ে কঙ্গনার ভিডিও নিয়ে কবে জিজ্ঞাসাবাদ? মহারাষ্ট্রে কংগ্রেস সরকার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে কবে কঙ্গনাকে ডেকে পাঠাবে সেই প্রশ্নও তুলেছে। কঙ্গনার একটি পুরনো ভিডিও কংগ্রেসের পক্ষ থেকে টুইট করা হয়।

সেই ভিডিওয় কঙ্গনা বলেছিলেন, তিনি একসময়ে মাদকাসক্ত ছিলেন।মহারাষ্ট্র কংগ্রেসের সাধারণ সম্পাদর তথা মুখপাত্র শচীন সাওয়ান্ত সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, “প্রিয় এনসিবি, তিনি ফিরে এসেছেন। এই ভিডিওর জন্য কবে আপনারা কঙ্গনাকে ডাকছেন? বলিউডের মাদকযোগ নিয়ে তিনি কিছু তথ্য দেবেন বলে মোদী সরকার তাঁকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে। অপরাধের বিষয়ে তিনি এখনও তথ্য লুকিয়ে রেখেছেন যেটি আর একটি অপরাধ। “

তিনি দাবি করেছেন, মাদকযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য অন্য অভিনেতা তারকাদের ডাকা হচ্ছে। কিন্তু কঙ্গনার কাছে এই সম্পর্কে তথ্য থাকা সত্ত্বেও তাঁকে ডাকা হচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত