BJP-র সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ কে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ ‘দাদা’ অশোকের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘তাঁর রাজনীতিতে আসা ঠিক হবে না।‘ আজ, বুধবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে এমনটাই জানালেন সিপিএম বিধায়ক তথা শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। জানা গেছে, গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন মহারাজ। আর এই নিয়ে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। এরইমধ্যে সৌরভের বাড়িতে যান অশোক ভট্টাচার্য।

আরও পড়ুনঃ কোন কোন জায়গা থেকে সংক্রমণ বেশি ছড়ায়?- কি বলছেন বিশেষজ্ঞরা?

সেখানেই তিনি সৌরভ প্রসঙ্গে বলেন, ক্রিকেটই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। কয়েকমাস আগেই আগেই অশোক ভট্টাচার্যের লেখা বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ। তারপরই আজ আবার দু’জনকে দেখা গেল মহারাজের বাড়িতে। বাম সরকারের আমল থেকেই অশোকের সঙ্গে সৌরভের সুসম্পর্ক। সেই সম্পর্ক আজও অটুট।

রাজ্য বিধানসভা আসনে সৌরভ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন, এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। যদিও এ ব্যাপারে বিজেপি বা সৌরভের পক্ষ থেকে কোনও কিছুই জানানো হয়নি। এরইমধ্যে কয়েকদিন আগে সৌরভের হঠাৎ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করার ঘটনা সেই জল্পনা আরও উস্কে দেয়। বিসিসিআই প্রেসিডেন্টের দাবি, রাজ্যপালের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন রাজভবনে।

জগদীপ ধনকড় জানিয়েছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে ইডেনে যাবেন। এরপর আবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অরুণ জেটলির মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে একমঞ্চে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুই ঘটনায় সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা আরও তীব্র হয়। যদিও সৌরভ এ সংক্রান্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। এরইমধ্যে সৌরভের সঙ্গে সাক্ষাৎ অশোকের। তাও আবার মহারাজের বাড়িতে।

ফেসবুক পোস্টে অশোক ভট্টাচার্য লিখেছেন, ‘আজ সৌরভ গাঙ্গুলির বাড়িতে বসে সৌরভ আর ডোনার সাথে অনেক গল্প হলো । শিলিগুড়ির খবর, ক্রিকেট নিয়ে আলোচনা হলো । আমি ইলেকশনে লড়ছি কিনা তাও জানতে চাইলো! তার জন্যে আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলো’ । রাজনীতির কথা প্রসঙ্গে আমার মত, ওর রাজনীতিতে যুক্ত না হওয়া, তাও বলেছি । কথা প্রসঙ্গে বলেছি ক্রিকেট ওকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে ।

দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে । ওর সাথে শিলিগুড়ির ক্রিকেট নিয়েও কথা হয় । ও সবরকম সহযোগিতা করবে । একবার এসব নিয়ে কথা বলতে শিলিগুড়িতে আসবে । তখন আমাদের বাড়িতে গিয়ে ওর কাকিমার সাথে দেখা করে আসবে বললো । ছবিটা তুলেছে ডোনা ‘।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত