কোন কোন জায়গা থেকে সংক্রমণ বেশি ছড়ায়?- কি বলছেন বিশেষজ্ঞরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোন কোন জায়গা থেকে সংক্রমণ বেশি ছড়ায়? কোভিড-১৯ থেকে রক্ষা পেতে অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক ও স্যানিটাইজার। এবং মানতে হবে মানতে হবে সামাজিক দুরত্ব। কিন্তু তার পরেও কি মুক্তি মিলিছে ভাইরাসের প্রকোপ থেকে? নানা বিধি নিষেধ মানার পরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোন ব্যক্তি কথা থেকে সংক্রমিত হচ্ছেন, একাধিক সময়ে তা বোঝা সম্ভব হয়েও উঠছে না। কিন্তু বেশ কিছু এলাকা আছে যেখান  থেকে ভাইরাসে আক্রান্ত হয়ার সম্ভবনা অনেকটাই বৃদ্ধি পায়। ধাপে ধাপে নানান ক্ষেত্রে শিথিল করা হয়েছে লকডাউন। রোজগারের খাতিরে বাইরে বেরোতে হচ্ছে সকলকে। আবার শিতের মরসুমে।

আরও পড়ুনঃ এবার খোদ কলকাতায় করোনার নয়া ব্রিটেন স্ট্রেনের হদিস মিলল!

কিন্তু কোন কোন জায়গা থেকে বেশি ছড়ায় সংক্রমণ? 
করোনা পরিস্থিতিতে একাধিকবার চিকিৎসকরা জানিয়েছেন, রাইরের বা রেস্তোরাঁয় খেলে সংক্রমণ বেশি মাত্রায় ছড়াতে পারে।  সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে, বহ সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন সুপারমার্কেট বা রোজকার দোকান বাজার থেকে। নভেম্বর মাসের একটি সমীক্ষা থেকে দেখা গেছে, আক্রান্তদের অধিকাংশই সুপারমার্কেট বা ভিড় দোকান বাজারে গিয়েছিলেন। গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্বের নানান জায়গায় সুপারমার্কেট, বাজার, ভিড় দোকানগুলি থেকেই বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন।

কোন কোন জায়গা থেকে সংক্রমণ বেশি ছড়ায়? জানা গেছে, কাঁচা সব্জি, ফল ও অন্যান্য পন্য সামগ্রী থেকে সংক্রমণ ছড়াচ্ছে। তথ্যে বলা হয়েছে, একজন করোনা পজিটিভ রোগী স্পর্শ করার পরে অন্য কেউ সেই জিনিসটি স্পর্শ করলে তা থেকে খুব সহজেই সংক্রমন ছড়ায়। জানা গেছে, স্কুল, হোটেল, রেস্তোরাঁ, স্বাস্থ্যকেন্দ্র ও শৌচালয়ের থেকেও সুপারমার্কেটে ১৮.৬ শতাংশ বেশি ক্ষমতা রয়েছে সংক্রমণ ছড়ানোর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত