নজরবন্দি ব্যুরো: এবার আর ৭ বছর নয়। উচ্চ প্রাথমিক টেট পাশ করা সার্টিফিকেটের মেয়াদ থাকবে আজীবন, নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। কেন্দ্রের নির্দেশ মেনেই এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও পড়ুন: পঞ্চায়েতের কাজে ব্যস্ত Saayoni Ghosh! ইডি দফতরে আজ হাজিরা এড়ালেন যুবনেত্রী
এর আগে উচ্চ প্রাথমিক টেট পাশ সার্টিফিকেটের মেয়াদ থাকত ৭ বছর। সেই সার্টিফিকেটের মেয়াদ সারাজীবন করার জন্য আইন সংশোধন করে ন্যাশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা সংক্ষেপে এনসিটিই। এবার তাঁদের তরফেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরগুলিকে কেন্দ্রের আইন মানতে নির্দেশ দেওয়া হল। আর সেই নির্দেশ মেনেই স্কুল সার্ভিস কমিশন টেট পাশ সার্টিফিকেটের এয়াদ বাড়িয়ে সারাজীবন করল। তবে, বয়স বাড়ার সাথে সাথে নিয়োগ প্রক্রিয়ায় কিছু বদল আসতে পারে। কেউ যদি এখন ৫৫ বা তার বেশি বছর বয়সে কাজে যোগদান করতে চান সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মাবলীকেই মেনে নিতে হবে। তবে, কম বয়সীদের জন্য এটা দারুণ সুযোগ। এসএসসি আরও জানিয়েছে, ২০১২ এবং ২০১৬ সালে যারা উচ্চ প্রাথমিকে পাশ করেছেন তাঁদের জন্যও এই নয়া আইন কার্যকর হবে।

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২২ সালের ১১ ডিসেম্বর রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার। শূণ্যপদ ছিল ১১ হাজারের কিছু বেশি। আবার চলতি বছর ডিসেম্বরে টেট পরীক্ষা হবার কথা আছে। তবে, এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।
টেট পাশ সার্টিফিকেটের মেয়াদ থাকবে আজীবন, নির্দেশিকা জারি SSC-র




