পাস করলেও চাকরি জোটেনি, বিক্ষোভ দেখিয়ে পুলিশের ঘাড়ধাক্কা খেলেন হবু শিক্ষকরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাস করলেও চাকরি জোটেনি এখনও। মাঝে সময় গড়িয়ে গেছে ৭ বছর। তাই বিক্ষোভ দেখাচ্ছিলেন রাজ্যের ‘টেট পাস’ করা হবু শিক্ষকরা। কিন্তু চকরি না জুটলে কি হবে, জুটল পুলিশের ঘাড়ধাক্কা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার বারাসত। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ে এদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন ২০১৪ সালে টেট-এ পাস করা চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুনঃ ৩৪২ টাকার বিনিময়ে ৪ লাখের সুবিধা, SBI গ্রাহকদের বিরাট সুখবর দিল কেন্দ্র!

কিন্তু শিক্ষা সংসদের কার্যালয় থেকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তুলতে তাঁদের ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল বারাসত থানার পুলিশের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের ধাক্কা মারতে মারতে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ৷ অভিযোগের সত্যতা কার্যত স্বীকার করে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখানোর নামে বিশৃঙ্খলা করছিল। সেই কারনেই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।

২০১৪ সালে টেট-এ পাস করলেও এখনও চাকরি জোটেনি অসংখ্য চাকরিপ্রার্থীর, তারাই আজ উত্তর ২৪ পরগণার বারাসতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিল। চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা চাকরির দাবিতে এদিন অনশন কর্মসূচি পালন করছিলেন। আর একদল প্রতিনিধি গিয়েছিলেন চেয়ারম্যানের সাথে দেখা করতে। কিন্তু সেখানেই বাধে বিপত্তি।

তাঁদের অভিযোগ আচমকাই পুলিশ চলে আসে। তাঁদের ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। পাশাপাশি ঘাড়ধাক্কা দিতে দিতে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের। এদিকে পুলিশ সূত্রে খবর, একদল চাকরিপ্রার্থী পৌঁছে যান উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ে। বিক্ষোভ দেখানোর পাশাপাশি কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা৷ ভেতরেই আটকে পড়েন কর্মী ও আধিকারিকরা।

পাস করলেও চাকরি জোটেনি, বিক্ষোভ দেখিয়ে পুলিশের ঘাড়ধাক্কা খেলেন হবু শিক্ষকরা!

পাস করলেও চাকরি জোটেনি, বিক্ষোভ দেখিয়ে পুলিশের ঘাড়ধাক্কা খেলেন হবু শিক্ষকরা!
পাস করলেও চাকরি জোটেনি, বিক্ষোভ দেখিয়ে পুলিশের ঘাড়ধাক্কা খেলেন হবু শিক্ষকরা!

পরিস্থিতি নিয়ন্ত্রন করতে বারাসত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন৷ প্রথমে আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করেন তাঁরা। তাতে ফল না মেলাতেই জোরজবরদস্তি বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়৷ যদিও চাকরিপ্রার্থীরা পুলিশের এই দাবিকে অস্বীকার করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত