দুবাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৬ জনের মধ্যে ৪ ভারতীয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ১৬ জনের। মৃতদের মধ্যে ৪ জন ভারতীয়ও আছেন। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ের দেইরা জেলায়। এই ঘটনায় ৯ জনের জখম হওয়ার খবরও পাওয়া গেছে।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, আতিক খুনের ঘটনায় সরব মমতা

খবর পেয়ে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার কাজ চালাচ্ছেন। শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে দুবাইয়ের আল রাস নামে একটি এলাকায়।

8 10

সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হলেও ওই বহুতলে আটকে পড়েন অনেকেই। দমকল বাহিনী এসে প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৬ জনের মধ্যে রয়েছে ৩ জন পাকিস্তানি নাগরিক। এক নাইজেরীয় মহিলা।

7 11

অগ্নিকান্ডে আহত হয়েছেন আরও ৯ জন। তবে কী কারণে আগুন লাগল, তা নিয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। দুবাইয়ের ভারতীয় কনসুলেটের তরফে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে চার ভারতীয়ের।

দুবাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৬ জনের মধ্যে ৪ ভারতীয়

9 9

তার মধ্যে রয়েছেন কেরলের এক দম্পতি। তবে তাঁরা ওই আবাসনের বাসিন্দা কিনা তা অবশ্য জানা যায়নি। সেই সঙ্গে মৃত্যু হয়েছে তামিলনাড়ুর দুই পরিযায়ী শ্রমিকেরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত