নজরবন্দি ব্যুরো: আগামী ১১ জানুয়ারি নবান্ন অভিযান করবেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। এদিন সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত তাদের এই অনশন চলবে। যদি বিকেল চারটের মধ্যে মুখ্যমন্ত্রী তাঁদের এই কুড়ি দফা দাবি না মানে তাহলে পাঁচ লক্ষ মানুষ (শিক্ষক এবং তাঁদের পরিবারের লোকজন) মিলে আবার নবান্নের সামনে অনশনে বসবে বলে জানায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম।
আরও পড়ুন: ‘উন্নয়ন নিয়ে কুৎসা ছড়াচ্ছে’, পার্থ’র নিশানায় বিজেপি
প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষকদের একাধিক দাবি নিয়ে একাধিক অভিযোগ আছে। আর শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দীর্ঘ দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’ নামে এই শিক্ষক সংগঠন। যদিও এই সংগঠনের অভিযোগ, রাজ্য সরকার তাঁদের বছরের পর বছর বঞ্চিত করে আসছে। দাবি আদায়ের জন্য বার বার রাস্তায় নামতে দেখা গিয়েছে এই সংগঠনকে। তাতেও কাজের কাজ কিছুই হয় নি। ফলে এবার এই সংগঠনটি বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হয়েছে।
জানা গিয়েছে, আগামী ১০ জানুয়ারী সকাল থেকে কলকাতায় দূরবর্তী জেলার শিক্ষকরা আসতে শুরু করবেন৷ সকাল ১১ টায় রানী রাসমনির মঞ্চ ও শহীদ মিনারের অনশন মঞ্চ পরিদর্শন করবেন মহাজোটের কেন্দ্রীয় নেতৃত্বরা৷ এরপর ১১ জানুয়ারি সকাল ১১ টায় শিয়ালদহ থেকে ধর্মতলা অবধি মহামিছিল। ঠিক একই সময়ে সকাল ১১ টায় হাওয়া ব্রীজ থেকে ধর্মতলা অবধি অপর মহামিছিল। এরপর ১২ টায় দুটি মিছিল মিলিত হবে রানী রাসমনিতে৷ ১২-৩ অবধি রাসমনিতে অবস্থান বিক্ষোভ ও নবান্ন অভিযান কর্মসূচী৷
৩ টের সময় নবান্ন অভিযান মুখী শিক্ষকদের মহাজোট।
আগামী ১১ জানুয়ারি নবান্ন অভিযান ও অনশন কর্মসূচীর ডাক শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের, এরপর বিকাল ৫ টা থেকে শহীদ মিনারে অনশন কর্মসুচী৷ ১২ জানুয়ারী সকাল ৮ থেকে অনশন কর্মসুচীর পাশাপাশি রক্তদান শিবির। ১৩ জানুয়ারী থেকে প্রতিদিন অনশন কর্মসূচী ও রক্তদান শিবির করা হবে বলে জানিয়েছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্যের সহ সভাপতি মইদুল ইসলাম।



