নজরবন্দি ব্যুরো: তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের নিশানায় বিজেপি। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিজেপি অপসংস্কৃতি ছড়াচ্ছে। রাজ্যকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। উন্নয়ন নিয়ে কুৎসা করা হচ্ছে। দলটা বিশৃঙ্খলা তৈরি করছে। বিজেপি ইতিহাস বদলানোর চেষ্টা করছে। বিজেপি উন্নয়নের কাজে বাধা দিচ্ছে।’
আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, সাসপেন্ড বিশ্বভারতীর অর্থনীতির অধ্যাপক
তিনি আরও বলেন, ‘তৃণমূল কর্মীরা বাংলাকে রক্ষা করবেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। বাংলা এগোচ্ছে, বাংলা এগোবে।’ বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, ‘ধ্বংসের রাজনীতি করছে বিরোধীরা।’
‘উন্নয়ন নিয়ে কুৎসা ছড়াচ্ছে’, কুর্মি সমাজের উন্নয়ন হয়েছে। কুর্মি সমাজের দাবি কেন্দ্রকে জানানো হয়েছে। অকারণে রাজ্যের ওপর চাপ তৈরি করা হচ্ছে। সংবিধানকে আঘাত করে নিজেকে প্রতিষ্ঠা করছে বিজেপি। গণতন্ত্র নয় বাহুবলের রাজনীতি আমদানি করছে বিজেপি।’



