দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, সাসপেন্ড বিশ্বভারতীর অর্থনীতির অধ্যাপক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সাসপেন্ড হলেন, আরও এক অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের বেনিয়ম ও দুর্নীতি নিয়ে যিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, সেই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে এবার সাসপেনশ করা হল। জানা যায়, তিনি বিশ্বভারতীর দুর্নীতি বিরুদ্ধে একাধিকবার চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে। তাও কোনো সমস্যার সমাধান হয়নি।

আরও পড়ুন: মনকেমনের ৭-এ শান্তিনিকেতনে সুর বাঁধছে ‘পৌষ উৎসব’।

সম্প্রতি পাঠভবনের অধ্যক্ষের নিয়োগ নিয়ে সুদীপ্তবাবুও একই অভিযোগ আনেন। আর সেই কারণেই তাঁকে সাসপেন্ড হতে হল বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবারই বৈঠকে বসে বিশ্বভারতীর সবোর্চ্চ নিয়ামক সংস্থার কর্মসমিতি। আর তাতে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, কমিটির সদস্য দুলালচন্দ্র ঘোষ, মঞ্জুমোহন মুখোপাধ্যায়, বোধিরূপা সিনহা-সহ অনান্যরা। সূত্রের খবর, এদিন মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। একটি অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেন্ড আর অন্যটি অধ্যাপক সুতপা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিটি গঠন।

সম্প্রতি পাঠভবনের অধ্যক্ষ তথা কর্মসমিতির সদস্য বোধিরূপা সিনহাকে পাঠভবনের অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাজ্যপাল এবং উপাচার্যকে চিঠি পাাঠিয়েছিলেন বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন VBUFA’র সভাপতি তথা অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। ফলে এদিন বিশ্বভারতীর কর্তৃপক্ষের তাঁর সাসপেন্সের চিঠিতে উল্লেখ করেছে, সুদীপ্ত ভট্টাচার্য এক কর্মীর বিরুদ্ধে সম্মানহানিকর এবং মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দিয়েছেন।

দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, এই বিষয়টি শিক্ষা সমিতিতে ওঠে, সেখানে অধ্যাপকদের অনেকে এর প্রতিবাদ করেন। আর এর গুরুত্ব বুঝে সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয় বলে সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত