Tata Kaziranga Suv: জাতীয় উদ্যানকে সম্মান, ভারতের বাজারে টাটার কাজিরাঙা সিরিজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের অন্যতম সেরা জাতীয় উদ্যান কাজিরাঙাকে সম্মান জানিয়ে টাটা মোটরস(Tata Motors) নিয়ে এল নিজেদের কাজিরাঙা SUV-র সিরিজ। বর্তমানে টাটাদের জনপ্রিয়তম গাড়ি পাঞ্চ থেকে শুরু করে নেক্সন প্রভৃতি গাড়িতে কাজিরাঙা এডিশন যোগ করছে টাটা। বলা বাহুল্য প্রত্যেকটি গাড়ির লুকস আকর্ষণীয়। ফিচারও বেশ ভালো। টাটা মোটর্সের আশা গাড়িগুলি গ্রাহকদের মন জয় করবে।

আরও পড়ুনঃ ফের বাংলার মুকুটে সাফল্যের পালক, এবার পরিস্রুত পানীয় জল নিয়ে ভারত সেরা রাজ্য

এই ভার্সানে একাধিক নতুন SUV নিয়ে হাজির হল Tata Motors। সম্প্রতি বিশেষ এডিশনে বাজারে এসেছে Tata Punch, Tata Nexon, Tata Harrier ও কোম্পানির ফ্ল্যাগশিপ SUV Tata Safari। এই সবকটি গাড়ির টপ ভেরিয়েন্ট নতুন কাজিরাঙা(Kaziranga) এডিশনে কেনা যাবে। এই সব কটি বাইরে থাকছে কালো ও বেইজ ডুয়াল টোন কালার স্কিম। এছাড়াও গাড়ির ভিতরে ড্যাশবোর্ড সহ একাধিক জায়গায় বেইজ রঙ ব্যবহার করা হয়েছে। সব গাড়ির সামনের ফেন্ডারে থাকছে রাইনো ব্যাজ।

tata 1
জাতীয় উদ্যানকে সম্মান, ভারতের বাজারে টাটার কাজিরাঙা সিরিজ।

Tata Punch Kaziranga Edition এ থাকছে বেইজ চামড়ার সামগ্রী, পিয়ানো ব্ল্যাক ডোর, বেইজ ড্যাশবোর্ড, গ্রানাইট ব্ল্যাক রুফ টেইল, পিয়ানো ব্ল্যাক ফ্রন্ট গ্রিল ও কালো রঙের ১৬ ইঞ্চি অ্যালয় হুইল। Creative MT, Creative MT-iRA, Creative AMT, ও Creative AMT-iRA ভেরিয়েন্টে কাজিরাঙা এডিশনে এই গাড়ি পাওয়া যাবে। Tata Nexon Kaziranga Edition গাড়িতেও একই পরিবর্তন দেখা যাবে। এছাড়াও এই গাড়িতে কো-ড্রাইভারের জন্য ভেন্টিলেটেড সিট ও ইলেকট্রনিক IRVM দেখা যাবে। XZ+ ও XZA+ ভেরিয়েন্টে কাজিরাঙা এডিশনে পাওয়া যাবে Tata Nexon।

জাতীয় উদ্যানকে সম্মান, ভারতের বাজারে টাটার কাজিরাঙা সিরিজ।

পাশাপশি, Tata Harrier Kaziranga Edition এ আগের সব আপডেটের সঙ্গে ব্যবহার হয়েছে ১৭ ইঞ্চি কালো অ্যালয় হুইল। XZ+ ও XZA+ ভেরিয়েন্টে কাজিরাঙা এডিশনে পাওয়া যাবে Tata Harrier। কোম্পানির ফ্ল্যাগশিপ যাত্রীবাহী গাড়ি Tata Safar-র কাজিরাঙা এডিশনেও একই পরিবর্তনগুলি দেখা যাবে। এই গাড়ির প্রথম ও দ্বিতীয় রোতে ব্যবহার হবে ভেন্টিলেটেড সিট। XZ+ 7S, XZA+ 7S, XZ+ 6S, XZA+ 6S ভেরিয়েন্টে কাজিরাঙা এডিশনে পাওয়া যাবে Tata Safari।

জাতীয় উদ্যানকে সম্মান, ভারতের বাজারে টাটার কাজিরাঙা সিরিজ।

মডেল দাম
Punch Kaziranga Edition 8.58 লক্ষ টাকা – 9.48 লক্ষ টাকা
Nexon (P) Kaziranga Edition 11.78 লক্ষ টাকা – 12.43 লক্ষ টাকা
Nexon (D) Kaziranga Edition 13.08 লক্ষ টাকা – 13.73 লক্ষ টাকা
Harrier Kaziranga Edition 20.40 লক্ষ টাকা – 21.70 লক্ষ টাকা
Safari Kaziranga Edition 20.99 লক্ষ টাকা – 22.39 লক্ষ টাকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত