নজরবন্দি ব্যুরোঃ উৎসবের মরশুমে দেশের বাজারে নতুন ‘মাইক্রো এসইউভি’ আনল Tata Motors। ফাইভ স্টার রেটিং এর সাথে টাটার নতুন গাড়ি Tata Punch, পকেট ফ্রেন্ডলি বাজেটের এই গাড়ি স্বপ্ন পূরন করবে ক্রেতাদের। টাটার এই নতুন গাড়ি ভারতে পাওয়া যাবে মাত্র ৫.৪৯ লাখ টাকায়। টাটার এই গাড়িটি এই মুহুর্তে ভারতের বাজারে সব থেকে সুরক্ষিত গাড়ি।
আরও পড়ুনঃ ডিজিটাল মার্কেটের লড়াইয়ে ময়দানে নেমে পড়ল Google Pixel ! আসছে নতুন স্মার্টফোন


এই গাড়ির হাত ধরে দেশের মাইক্রো এসইউভি ক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তার করতে চলেছে টাটা তা বলাই বাহুল্য। রেনো ক্যুইড, মারুতি সুজুকি এস-প্রেসো এবং মারুতি সুজুকি ওয়াগনআর ১.২-এর থেকে সামান্য বেশি দামের হলেও, মাইক্রো এসইউভি গাড়ির ক্যাটেগরিতে বিলাসবহুল বিকল্প হতে চলেছে টাটা পাঞ্চ। পাঞ্চের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে মারুতি সুজুকি ইগনিস, সুইফ্ট এবং হুন্ডাই গ্র্যান্ড আই১০ নিয়স-এর মতো গাড়ি।

টাটা পাঞ্চের গিয়ার চালিত ভার্সানের দাম শুরু ৫.৪৯ লাখ টাকা থেকে। স্বয়ংক্রিয় গিয়ার চালিত ক্রিয়েটিভ এএমটি ট্রিম সংস্করণের দাম পড়বে ৯.০৯ লাখ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার বজায় থাকবে। তবে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই মাইক্রো এসইউভির দাম বেড়ে যাবে। Tata Punch-কে ইতিমধ্যেই গ্লোবাল এনসিএপি (Global NCAP)-র তরফে কার ক্র্যাশ টেস্ট পরীক্ষায় ৫ স্টার রেটিং দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক টাটার নতুন এই ‘পাঞ্চ’ গাড়িতে কী কী সুবিধা পাওয়া যাবে।



- Tata Punch গাড়িটির ইঞ্জিন ৬০০০ আরপিএম (RPM) এ ৮৬ পিএস (PS) অবধি ম্যাক্সিমাম পাওয়ার এবং ৩৩০০ আরপিএম এ ১১৩ এনএম (Nm) অবধি স্পিড জেনারেট করতে সক্ষম।
- Tata Punch গাড়িটিতে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স স্ট্যান্ডার্ড। এছাড়াও এই গাড়িটিতে ৫-স্পিড এএমটি (AMT) এর সুবিধাও পাওয়া যাবে।

- গাড়িটিতে আলাদা আলাদা রাইডিং কন্ডিশনের জন্য দু’টি ড্রাইভ মোড দেওয়া হয়েছে। একটি হল ইকো (Eco) এবং আরেকটি সিটি (City)। অ্যাটোমিক অরেঞ্জের (Atomic Orange) সঙ্গে ব্ল্যাক রুফ। মিল্র্নেবে ডো ব্লুর (Tornado Blue) সঙ্গে হোয়াইট রুফ। থাকছে অরকাস হোয়াইটের (Orcus White) সঙ্গে ব্ল্যাক রুফ। ডেটোনা গ্রের (Daytona Grey) সঙ্গে ব্ল্যাক রুফ। ট্রপিকাল মিস্টের (Tropical Mist) সঙ্গে ব্ল্যাক রুফ, এমনকি মেটেওর ব্রোঞ্জের (Meteor Bronze) সঙ্গে ব্ল্যাক রুফেও পাওয়া যাবে Tata Punch।
ফাইভ স্টার রেটিং এর সাথে টাটার নতুন গাড়ি Punch

ফাইভ স্টার রেটিং এর সাথে টাটার নতুন গাড়ি Punch, দেখুন ফিচার, অফার, কেমন দেখতে। - Tata Punch পাওয়া যাবে ক্যালিপসো রেডের (Calypso Red) সঙ্গে হোয়াইট রুফ।
- Tata Punch এর চারটি আলাদা সংস্করণ-পিওর, অ্যাডভেঞ্চার, অ্যাকমপ্লিশড এবং ক্রিয়েটিভ-এনেছে টাটা মোটরস।

- Tata Punch গাড়িটিতে রয়েছে ৩৭ লিটার ক্ষমতাসম্পন্ন ফুয়েল ট্যাঙ্ক।
- গাড়িটি প্রায় ৩৮২৭ মিলিমিটার লম্বা, ১৭৪২ মিলিমিটার চওড়া এবং ১৬১৫ মিলিমিটার উঁচু। এছাড়াও এতে রয়েছে ২৪৪৫ মিলিমিটারের হুইলবেস।

- Tata Punch গাড়িটিতে আইএসও ভি২১৫(ISO V215) এ ৩৬৬ লিটারের বুট স্পেস রয়েছে। এছাড়া আইএসও ২০১ (ISO 201) এ ৩১৯ লিটারের বুট স্পেস দেওয়া হয়েছে।
- Tata Punch গাড়িটির ফ্রন্টে রয়েছে ডিস্ক ব্রেক। এছাড়াও এর গিয়ারে রয়েছে ড্রাম ব্রেক।







