লক্ষ্য ২১-শে নির্বাচন, বাড়ি বাড়ি গিয়েই উন্নয়নের খতিয়ান তুলে ধরবে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের দশ বছরের উন্নয়ন ও প্রগতির খতিয়ান সকলের সামনে তুলে ধরতে আজ, বৃহস্পতিবার থেকে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে প্রচার করবেন তৃণমূলের সর্বস্তরের নেতা ও কর্মীরা। ফেব্রুয়ারীতেই নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে। আর তার আগেই ভোট অভিযানে মাঠে কোমর বেঁধে নেমে পড়েছেন মমতার সৈনিকেরা।

আরও পড়ুনঃ ভোটকর্মীদের ১০০ শতাংশ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার শিক্ষকদের পাশে দাঁড়ালেন রবীন দেব

প্রধানতঃ এই কর্মসূচীতে প্রতিটি পরিবারের কাছে দলের তরফে জনসংযোগ ও মুখ্যমন্ত্রীর গৃহীত প্রকল্পগুলি তুলে ধরতে হবে। মন দিয়ে শুনতে হবে সকলের অভাব ও অভিযোগের কথা। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় পাড়ায় সমাধান’, দুই কর্মসূচির পাশাপাশি এবার দলের নেতা ও কর্মীদের টানা ২৫ দিনের প্রচারাভিযানে নামিয়ে আরও একটি মাস্ট্রারস্ট্রোক দিল তৃণমূল। নির্বাচনের আগে দলের সর্বস্তরের কর্মীদের পথে নামার নির্দেশ দিয়ে তৃণমূল রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সি ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছেন।

তিনি জানান, “দলের তরফে যে কর্মসূচি দেওয়া হবে তা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করতে হবে। দলের নেতা ও কর্মীদের সাধারণ মানুষের প্রয়োজন ও দাবি পূরণ করতে হবে।” প্রশান্ত কিশোরের তরফে বিধানসভা ভিত্তিক নির্দিষ্ট কর্মসূচি এবং ইস্যুভিত্তিক তালিকাও পাঠিয়ে দেওয়া হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে। সেই তালিকা ধরেই ১৫ ফেব্রুয়ারির মধ্যে দলীয় সমস্ত সূচি সম্পূর্ণ করার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন বক্সি। দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে তৃণমূলভবনে আজ বৈঠকে ডাকা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত