নজরবন্দি ব্যুরোঃ এবার দুর্ঘটনার কবলে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আচমকাই একটি গাড়ি এসে ধাক্কা মারে অভিনেত্রীর গাড়িকে। গাড়িটির অবস্থা খুবই খারাপ। গাড়ির একপাশের অংশ প্রায় দুমড়েমুচড়ে গিয়েছে। এই ঘটনায় ভীষণ ভাবে শকড অভিনেত্রী।
আরও পড়ুনঃ “ক্যামেরার সামনে পোশাক খুলতেও রাজি, তবে অনুরোধ করতে হবে বিশেষ একজনকে!”: শেহনাজ


অভিনেত্রী জানান ‘‘গত কালকের রাতটা কখনও ভুলব না। বৃহস্পতিবার রাতে একটা ট্রাক এসে আমার গাড়িটাকে প্রায় গুঁড়িয়ে দেয়। এই গাড়িটা আমার খুব প্রিয় ছিল। আমার কষ্টার্জিত টাকায় কেনা ছিল গাড়িটা। এই ক্ষতি মেনে নেওয়া সহজ নয়।’’

তবে কেমন আছে অভিনেত্রী নিজে? এই ঘটনাটির পর স্বাভাবিক ভাবেই ভীত হয়ে পরেছে অভিনেত্রী। তবে অভিনেত্রীর কিছু পরিমান আঘাত লাগলেও, সেই আঘাত খুব গুরুতর নয়। এখন তিনি সুস্থ রয়েছেন। অভিনেত্রী জানান, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লার কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।’


সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা, কেমন আছে অভিনেত্রী?

তবে সময় খুব একটা ভালো যাচ্ছে না অভিনেত্রীর বর্তমানে। শারীরিক কষ্টে ভুগছেন তিনি। কিছুদিন আগেই জ্বরের কবলে পড়েছিলেন অভিনেত্রী। তবে এখন কিছুটা সুস্থ হয়ে তিনি ফের অভিনয়ে ফিরেছেন। সেই সময় গুজব উঠেছিল। তিনি বোধহয় ডেঙ্গুতে আক্রান্ত। কিন্তু না তার ভাইরাল জ্বর হয়েছিল। তবে দুর্ঘটনার ঘটনাটি নিয়ে তিনি বেশ আবসাদে রয়েছেন।







