Shehnaaz Kaur Gill: “ক্যামেরার সামনে পোশাক খুলতেও রাজি, তবে অনুরোধ করতে হবে বিশেষ একজনকে!”: শেহনাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য বলিউডে পা রেখেছে শেহনাজ গিল। একবছরও পার হয়নি তার কেরিয়ারের। কিন্তু ইতিমধ্যেই তিনি কাজ করে ফেলেছেন দুটি বড় ছবিতে। বিগ বস রিয়্যালিটি শো থেকে তিনি সকলের নজরে আসেন। এর পর ভাইজানের হাতধরে তার অভিষেক ঘটে বলিউডে। তবে এবার তিনি রাজি ক্যামেরার সামনে পোশাক খুলতেও!

আরও পড়ুনঃ গ্রাফ বাড়ছে ডেঙ্গুর! কোন কোন এলাকা হটস্পট? তালিকায় ৬৮!

তবে রয়েছে এক বিশেষ শর্ত। কোন এক বিশেষ মানুষ অনুরোধ করলে তবেই তিনি করবেন এই সাহসী কাজ। কে সেই বিশেষ ব্যাক্তি? তার নাম কি সামনে আনলেন অভিনেত্রী? নাকি রহস্যে সেই ‘বিশেষ’ ব্যাক্তির নাম। চলতি বছরেই সলমান খানের সাথে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী

ক্যামেরার সামনে পোশাক খুলতেও রাজি শেহনাজ, কিন্তু কার অনুরোধে?
ক্যামেরার সামনে পোশাক খুলতেও রাজি শেহনাজ, কিন্তু কার অনুরোধে?

এবার তিনি ব্যস্ত তার দ্বিতীয় ছবি নিয়ে। সোনম কপূরের বোন রিয়া কপূর প্রযোজিত ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। সেখানেই তাকে একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। সমাজমাধ্যমের পাতায় এক নেটাগরিকের করা প্রশ্নের বান তার দিকে ছুড়ে দেওয়া হয়। বলা হয়,‘‘পোশাক পরার কী দরকার! খুলে ফেললেই তো পারেন!’’ তার উত্তরে অভিনেত্রী বলেন ‘‘রিয়া কপূর আমাকে বললে আমি পোশাক খুলে ফেলতেও রাজি!’’

ক্যামেরার সামনে পোশাক খুলতেও রাজি শেহনাজ, কিন্তু কার অনুরোধে?

ক্যামেরার সামনে পোশাক খুলতেও রাজি শেহনাজ, কিন্তু কার অনুরোধে?

অভিনেত্রীর ‘বিগ বস’ থাকাকালীন সেই শোয়েরই অন্যতম প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তার আলাপ হয়। তাদের দুজনের প্রেমের সম্পর্কের কথা কারোরই অজানা নয়। কিন্তু বেশ কিছু বছর আগে মারা যান সিদ্ধার্থ তার ফলে অনেকটাই ভেঙ্গে পরেছিলেন তিনি। কিন্তু থামেননি। সমস্ত বাঁধা অতিক্রম করে মন দিয়েছেন কাজে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন