তাণ্ডব নির্মাতাদের ক্ষমা চাইতে হবে, অন্যথায় জুতো মারার নিদান দিলেন বিজেপি বিধায়ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তাণ্ডব নির্মাতাদের ক্ষমা চাইতে হবে, অন্যথায় জুতো মারার নিদান দিলেন বিজেপি বিধায়ক। গত শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘তাণ্ডব’। রাজনৈতিক মোড়কে পরিচালক আলি আব্বাস জাফরের তৈরি এই সিরিজে রয়েছে সইফ আলি খান, ডিম্পল কাবাডিয়া, তিঘমাংশু ধুলিয়ার মত তাবড় অভিনেতা। কিন্তু মুক্তির পর থেকেই এই সিরিজ এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। বিতর্ক চরমে পৌঁছেছে দেশভক্তদের প্রতিবাদের তীব্রতায়।

আরও পড়ুনঃ টুইট থেকে FIR, তথাগত থেকে দিলীপ, সায়নী বিতর্কের মোড় ঘুরছে প্রতি বেলায়।

দেশ জুরে এই সিরিজ বন্ধ করার দাবিতে তোলপাড় করে চলেছে বিজেপি সমর্থকেরা। এখন কি নিয়ে এই বিতর্ক। দাবি করা হচ্ছে হিন্দু দেবতাদের চরম অপমান করা হয়েছে। ভগবান শিবকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করা হয়েছে বলেই অভিযোগ। বিভিন্ন অভিযোগের মধ্যেই আজ নিয়ে সরব হয়ে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম দাবি করেন অবিলম্বে ওই অংশ বাদ দিতে হবে। সাথেই ক্ষমা চাইতে হবে অভিনেতা জিসান আইয়ুবকে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে রাম কদম বলেন, ‘এই ওয়েব সিরিজের নির্মাতা এবং নির্দেশককে হাটু গেড়ে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে সকলের সামনে। যদি এটা না করা হয় তাহলে জুতো মারা হবে তাদের।’ পাশাপাশি যতদিন না সিনেমাটির বিতর্কিত অংশ বাদ দেওয়া হচ্ছে ততদিন তাণ্ডব সিনেমাটিকে বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।তার কথায়, ‘কেন প্রতিবার হিন্দু দেব-দেবীদের অপমান করা হচ্ছে ওয়েব সিরিজ গুলিতে। আলি আব্বাস জাফরকে অবিলম্বে এই ওয়েব সিরিজ থেকে বিতর্কিত অংশ বাদ দিতে হবে। অভিনেতা জিসান আইয়ুবকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। না হলে তাণ্ডবকে কেন্দ্র করে তাণ্ডব চলবে।’

তাণ্ডব নির্মাতাদের ক্ষমা চাইতে হবে, অন্যথায় জুতো মারার নিদান দিলেন বিজেপি বিধায়ক। অবশ্য এই নিয়ে বিতর্ক আগেই শুরু হয়ে গেছিল।  বিজেপি সাংসদ মনোজ কোটক কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রীর প্রকাশ জাভড়েকর এর কাছে চিঠি লিখে ওয়েব সিরিজ তাণ্ডবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। যাতে অনুরোধ করা হয়েছে হিন্দু দেবদেবীদের অপমান করায় অবিলম্বে বন্ধ করা হোক ওই সিরিজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর