নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের আগস্ট মাসে গনি সরকারের পতন ঘটিয়ে ফের বছর কুড়ি পর দেশের ক্ষমতা গ্রহন করে তালিবানরা। এরপর যত সময় এগিয়েছে ততই দেশ ছাড়ার ধুম দেখা দিয়েছে সেখানকার নাগরিক সহ অন্যান্য কর্মরতদের মধ্যে। তবে ক্ষমতায় আসার পর তালিব মুখপাত্রদের তরফ থেকে একাধিকবার তাদের মনোভাব বদলের কথা জানানো হলেও, যত সময় এগিয়েছে ততই পুরনো রূপ ধারন করেছে জেহাদিরা।
আরও পড়ুনঃকোজাগরীর রাতে ছোট্ট লক্ষ্মীকে খুন, ‘কার্তিক’ চেয়েছিলেন ‘হত্যাকারী’ মা!!
প্রথম দিকে তারা ক্ষমতায় আসীন হওয়ার পর দেশের নারী ও পুরুষদের জন্য শুধুমাত্র আলাদা আলাদা নিয়ম জারি করলেও পরবর্তী সময়ে আরও বাড়তে থাকে সেই তালিকা। প্রথম দিকে কাবুল বিশ্ববিদ্যালয়ের পর স্কুলেও মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করে এই জেহাদি সংগঠন। পরবর্তী তে দেশের বিভিন্ন কর্মক্ষেত্র গুলিতেও মহিলাদের উপর আরোপ করা হয় একাধিক বিধিনিষেধ।
সেইকারণেই আজ দেশের রাজধানী কাবুলে এক প্রতিবাদী মিছিল বের করে সেখানকার আফগান মহিলারা। মূলত তালিবানদের অত্যাচার, দেশের নারীদের শিক্ষার ব্যবস্থা ও অধিকার রক্ষার দাবি কে হাতিয়ার করেই মাথায় রঙিন স্কার্ফ পড়ে আফগান শিক্ষামন্ত্রকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ২০ জন মহিলা।
সেই খবর সম্প্রচার করার অপরাধে বেধরক মারধর করা হয় সেখানকার কর্মরত সাংবাদিকদের। সূত্র অনুযায়ী জানা গিয়েছে প্রথম ঘণ্টাখানেক ই মহিলাদের বিক্ষোভ দেখাতে দেয় তালিবরা।এরপর সময় গড়াতেই শুরু হয় জোরজুলুম। রাইফেলের বাঁট দিয়ে মাথায় প্রহর করা হয় একাধিক সাংবাদিকদের।
সংবাদমাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টা তালিবদের , জখম ৫ সাংবাদিক

শোনা যাচ্ছে, সবমিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট পাঁচজন সাংবাদিক। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনা সামনে আসতেই তালিবদের নিয়ে গোটা বিশ্ব জুড়ে বইতে শুরু করেছে নিন্দার ঝড়।




