কোজাগরীর রাতে ছোট্ট লক্ষ্মীকে খুন, ‘কার্তিক’ চেয়েছিলেন ‘হত্যাকারী’ মা!!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোজাগরীর রাতে ছোট্ট লক্ষ্মীকে খুন হতে হল মায়ের হাতে। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহানগরে। নজিরবিহীন ঘটনায় কার্যত কলঙ্কিত কলকাতা। ঘটনাস্থল একবালপুর এর একটি নার্সিংহোম। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ১ দিনের সদ্যজাত শিশুটিকে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি এখনও তবে পুলিশের আশঙ্কা খুনের পিছনে রয়েছে বাবা বা মা। অথবা দুজনেই।

আর পড়ুনঃ করোনা আক্রান্ত টলিউডের খোকা , বাড়িতেই রয়েছেন আইসোলেসনে

- Advertisement -

গত ১৮ তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে একবালপুর এর একটি নার্সিংহোমে ভর্তি হন লাভলি সিং নামের জনৈকা। বয়স ২১ বছর। পরের দিন অর্থাৎ ১৯ তারিখ সন্ধ্যায় একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ফুটফুটে কন্যা সন্তানের মুখ দেখে খুশি হননি মা। এক মুহুর্তের জন্যেও তাঁর মুখে হাসি দেখা যায়নি। রাত সাড়ে বারোটা পর্যন্ত সুস্থই ছিল সদ্যোজাত। বুধবার সকালে আয়া অঞ্জুবিবি এসে দেখেন সদ্যোজাত কন্যা সন্তানটি মৃত অবস্থায় হাসপাতালের বেডে পড়ে আছে।

কোজাগরীর রাতে ছোট্ট লক্ষ্মীকে খুন, 'কার্তিক' চেয়েছিলেন হত্যাকারী মা!!
কোজাগরীর রাতে ছোট্ট লক্ষ্মীকে খুন, ‘কার্তিক’ চেয়েছিলেন হত্যাকারী মা!!

তিনি সঙ্গে সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষ কে বিষয়টি জানান। চিকিৎসকরা পরীক্ষা করে দেখা যায় শিশুটির মৃত্যু হয়েছে। তাঁদের সন্দেহ শ্বাসরোধ করে মারা হয়েছে তাঁকে। এরপর হাসপাতালের তরফেই পুলিশকে খবর দেওয়া হয়। সদ্যজাতের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ বাবা বা মা দুজনেই এই হত্যার পেছনে থাকতে পারে। এদিকে সদ্যোজাতর মা স্বীকার করে নিয়েছেন শিশু হত্যার কথা।

কোজাগরীর রাতে ছোট্ট লক্ষ্মীকে খুন, ‘কার্তিক’ চেয়েছিলেন হত্যাকারী মা!!

তিনি জানিয়েছেন কিভাবে তিনি বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন শিশু কন্যাকে। পুত্র চেয়েছিলেন তিনি। শিশুটির বাবা জানিয়েছেন তিনি কিছুক্ষনের জন্যে বাইরে গিয়েছিলেন। এসে দেখেছেন তাঁর কন্যা মৃত অবস্থায় পড়ে রয়েছে। এখনও কাউকে গ্রেফতার না করলেও পুলিশ সন্দেহ করছে এই ঘটনায় শুধু মা দায়ী নন। যদি মা খুন করে থাকেন তা কেন করলেন? শুধুই পুত্র সন্তানের চাহিদায় নাকি স্বামী বা শশুরবাড়ির তরফে চাপ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর