করোনা আক্রান্ত টলিউডের খোকা , বাড়িতেই রয়েছেন আইসোলেসনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিনোদন জগতে করোনার আক্রমণ এর আগেও হয়েছে বহুবার। যেমন আগের বছরই করোনার মত মারন ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, রঞ্জিৎ মল্লিক,  অপরাজিতা আঢ্য ও ঋতব্রত র মত একাধিক শিল্পীরা। এছাড়াও এই বছর করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। এবার করোনা সংক্রমণের শিকার হলেন সকলের জনপ্রিয় খোকা।

আরও পড়ুনঃব্যাপক বৃষ্টিতে পাহাড়ে ধস, আবার বন্ধ শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন।

- Advertisement -

জানা গিয়েছে , গত ৮ দিন ধরে উপসর্গহীন সংক্রমণে ভুগছেন অনির্বাণ ভট্টাচার্য।  সেইগত ১০ অক্টোবর ‘গোলন্দাজ’ ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পর থেকেই নাকি খানিকটা অসুস্থ বোধ করতে শুরু করেন এই দাপুটে অভিনেতা। করোনার সন্দেহে তৎক্ষণাৎ কোভিড টেস্ট করান এই অভিনেতা।

রিপোর্ট হাতে আসতেই সংক্রমণের কথা জানতে পারেন তিনি। তবে তাঁর শরীরে সেইরকম কোনো উপসর্গ না দেখা গেলেও , নিরাপত্তার স্বার্থে নিজেকে আলাদা করে রেখেছেন এই অভিনেতা। আরও জানা গিয়েছে অনির্বাণ ছাড়া আর কারুর শরীরে মেলেনি সংক্রমণ।

করোনা আক্রান্ত টলিউডের খোকা, রয়েছেন আইসোলেসনে

করোনা আক্রান্ত টলিউডের খোকা , বাড়িতেই রয়েছেন আইসোলেসনে

এসবের মধ্যেই আগামী ৪ নভেম্বর থেকে হইচইে শুরু হতে চলেছে ব্যোমকেশ সিরিজের নতুন এপিসোড। যেখানে  শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘চোরাবালি’ কাহিনি অবলম্বনে করে সমস্ত কিছু তৈরি হয়েছে। যা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে তার আগে খোকার আরগ্য কামনা করছেন অনুগামীরা।

- Advertisement -

করোনা আক্রান্ত টলিউডের খোকা , বাড়িতেই রয়েছেন আইসোলেসনে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর