ব্যাপক বৃষ্টিতে পাহাড়ে ধস, আবার বন্ধ শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত সোমবার থেকে শুরু হয়েছে গোটা পাহাড় সহ উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। এই বৃষ্টিতে পাহাড়ের অধিকাংশ রাস্তায় ধসে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রচুর পর্যটক আটকে পড়েছিল। কিন্তু প্রশাসনের তৎপরতায় গতকাল সন্ধ্যার থেকে অধিকাংশ রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে। শুধু ৫৫ নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ি ও কার্শিয়াং এর মধ্যে যানচলাচল এখনো বন্ধ আছে। মহা নদীর কাছে ৫৫ নম্বর জাতীয় সড়কের ৯০ শতাংশ রাস্তাই ধসে যায়।

আরও পড়ুনঃ ভয়াবহ দুর্যোগের কবলে দেবভূমি, মৃত্যু বেড়ে ৫৬, আটক বাংলার বহু পর্যটক

যদিও এই রাস্তার পাশ দিয়ে যাওয়া টয় ট্রেনের লাইনের কোনো ক্ষতি হয় নি। কিন্তু লাইল ভালো করে ট্রেন পরীক্ষা না করা পর্যন্ত টয় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকা ভালভাবে পরীক্ষা না করে টয়ট্রেন জ্বালাতে চাইছে না রেল কর্তৃপক্ষ। গতকালই দার্জিলিং থেকে শিলিগুড়ি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে দার্জিলিং ও ঘুমের প্রথম দু’টি জয় রাইড।

আরও পড়ুনঃ ‘আমাদের সমাজ ও রাজ্য খুব খারাপ’, একরাশ হতাশা বুকে আত্মঘাতী চাকরিপ্রার্থী।

বিকেলের দিকে দার্জিলিং ও ঘুমের দু-একটা জয় রাইড ট্রেন চলেছে। রেল দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত জঙ্গল সাফারির জয় রাইড ট্রেন ভালো করে রেল লাইন পরীক্ষার পরই চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। টয় ট্রেনের লাইনের উপরে ছোট-বড় বিভিন্ন জায়গায় মাটি বা পাথর এসে পড়েছে। সেগুলো সরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

ব্যাপক বৃষ্টিতে পাহাড়ে ধস, আবার বন্ধ শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন।

ব্যাপক বৃষ্টিতে পাহাড়ে ধস, আবার বন্ধ শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন।
ব্যাপক বৃষ্টিতে পাহাড়ে ধস, আবার বন্ধ শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন।

উল্লেখ্য ২০২০ সালের ২২শে মার্চ থেকে কোভিড পরিস্থিতির জন্য দার্জিলিং থেকে এর শিলিগুড়ির মধ্যে টয় ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। গত ১৬ই আগষ্ট দার্জিলিং থেকে ঘুমের মধ্যে টয় ট্রেন পরিষেবা শুরু হয়। ২৫শে আগষ্ট থেকে পুনরায় দার্জিলিং থেকে এর শিলিগুড়ির মধ্যে টয় ট্রেন পরিষেবা শুরু হয়। টয়ট্রেনে পর্যটকদের ভিড় ছিল লক্ষ করার মত। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সেই টয়ট্রেন আবার বন্ধ হয়ে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন