HomeTagsWest Bengal

West Bengal

প্রায় পাঁচ বছর পর রাজ্যে আজ ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রায় পাঁচ বছর পর রাজ্যে আজ ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, টেট। আজ রবিবার রাজ্যজুড়ে হবে টেটের পরীক্ষা। দুপুর ১ টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত। মোট ১৫০ নম্বরে পরীক্ষা হবে।

বাতিল হল উলুবেড়িয়ার রোড শো, বিদ্যাসাগরের বাড়িও পরিদর্শন করবেন না অমিত।

বাতিল হল উলুবেড়িয়ার রোড শো, বিদ্যাসাগরের বাড়িও পরিদর্শন করবেন না অমিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন কলকাতা সফরের কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার দিনভর এই রদবদল চলল। দুপুরে উলুবেড়িয়ার রোড শো বাতিল করা হল। এমনকি সন্ধ্যায় বাতিল হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কলকাতার বাড়ি পরিদর্শনও।

নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ফের বৈঠকে বসল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ফের বৈঠকে বসল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজ বৈঠকে বসছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ বিভিন্ন দফতরের সচিবরা। উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার। মূলতঃ রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গেছে। এরপর সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন।

তিনদিনের সফরে কালই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

তিনদিনের সফরে কালই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামীকাল বিকেলে রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের তারা।

গরুপাচার ও কয়লা কান্ডে চিরুনি তল্লাশি শুরু ED’র।

কয়লা ও গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের পর এবার তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

‘ফেরাতে হাল’ ব্রিগেডে কংগ্রেসকে নিয়ে ‘ফিরছে লাল’।

'ফেরাতে হাল' ব্রিগেডে কংগ্রেসকে নিয়ে 'ফিরছে লাল'। স্লোগান উঠছে অনেক দিন ধরেই। সমর্থকেরা বলছেন বাংলায় 'ফেরাতে হাল,ফিরুক লাল'। সেইমতই ২১ এর বিধানসভার ভোটে তৃণমূলের বিরোধীতায় বাংলায় নামছে বামেরা। সঙ্গী কংগ্রেস। বাম- কংগ্রেস। জোটের খবর কদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। আর তাতে শিলমোহর দিয়েছে দুই দলেরই হাইকমান্ড। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষ রবিবার ব্রিগেডে হচ্ছে জনসভা।

বঙ্গে বিধানসভা নির্বাচনে ১০০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা শিব সেনার।

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ঘন্টা বেজে গিয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের যতই এগিয়ে আসছে প্রতিদিন একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপি এবং শাসক দলের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের

Trending Now