প্রায় পাঁচ বছর পর রাজ্যে আজ ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রায় পাঁচ বছর পর রাজ্যে আজ ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, টেট। আজ রবিবার রাজ্যজুড়ে হবে টেটের  পরীক্ষা। দুপুর ১ টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত। মোট ১৫০ নম্বরে পরীক্ষা হবে।

আরও পড়ুন: আরও বেশ কয়েকটা দিন রাজ্যে থাকবে শীতের আমেজ, জানিয়ে দিল হাওয়া অফিস।

২০১৭ সালের ১২ই মে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি বেরোনোর পর যাঁরা আবেদন করেছিলেন, তাঁরা আজকের এই পরীক্ষায় বসবেন। স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে।  প্রতি কেন্দ্রে যতজন পরীক্ষার্থীকে রাখা হত, এবার সেই সংখ্যাকে অর্ধেক করা হয়েছে। প্রতি বেঞ্চে ২ জন করে বসে পরীক্ষা দেবেন। প্রতিটা পরীক্ষা কেন্দ্রকে ইতিমধ্যে স্যানিটাইজ করা হয়েছে।

থামার্ল স্ক্রিনিং করেই পরিক্ষাকেন্দ্রে প্রবেশ করবেন পরীক্ষার্থীরা। সঙ্গে রাখতে হবে নিজস্ব স্যানিটাইজাআর ও মাস্ক। পরীক্ষ চলাকালীন প্রয়োজনে নেট পরিষেবা বন্ধ রাখার জন্য প্রাথমিক শিক্ষা সংসদ জেলা প্রশাসনকে অনুরোধ করেছে।

প্রায় পাঁচ বছর পর রাজ্যে আজ ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, টেট। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও গার্ড কেউই মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না । এবারের টেট পরীক্ষায় প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী  পরীক্ষা দেবেন। বিভিন্ন জেলার প্রায় এক হাজার কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে ১২ টার মধ্যে ঢুকতে হবে। পরীক্ষার সময়সীমা আড়াই ঘন্টা। প্রতিটি কেন্দ্রে একজন করে স্বাস্থ্যকর্মী উপস্থিত থাকবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর