‘ফেরাতে হাল’ ব্রিগেডে কংগ্রেসকে নিয়ে ‘ফিরছে লাল’।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘ফেরাতে হাল’ ব্রিগেডে কংগ্রেসকে নিয়ে ‘ফিরছে লাল’। স্লোগান উঠছে অনেক দিন ধরেই। সমর্থকেরা বলছেন বাংলায় ‘ফেরাতে হাল,ফিরুক লাল’। সেইমতই ২১ এর বিধানসভার ভোটে তৃণমূলের বিরোধীতায় বাংলায় নামছে বামেরা। সঙ্গী কংগ্রেস। বাম- কংগ্রেস। জোটের খবর কদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। আর তাতে শিলমোহর দিয়েছে দুই দলেরই হাইকমান্ড। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষ রবিবার ব্রিগেডে হচ্ছে জনসভা।

আরও পড়ুনঃ এবার সরকারি হোমের সুরক্ষার তরজায় শাসক-বিরোধী।

সম্ভবত মার্চের শুরুতেই তালিকা চলে আসবে ২১ এর বিধানসভা ভোটের দিন ক্ষণের। সেই অর্থেই বামেরা প্রথমে ভেবেছিল ফেব্রুয়ারি বা মার্চের শুরুতে করবে ব্রিগেড জনসভা। এখন নির্বাচনী সময়সূচির কথা মাথায় রেখে ব্রিগেড সমাবেশ ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার করা হচ্ছে। মূলত ভোটের আগে সর্বস্তরের মানুষকে একত্রিত করে বার্তা দিতে চাইছে বাম-কংগ্রেস। দুই দলের কর্মীরাই ভাবছেন সকলের মধ্যে একত্রিত ভাব আনতে এই ব্রিগেড জনসভা দরকার।

‘ফেরাতে হাল’ ব্রিগেডে কংগ্রেসকে নিয়ে ‘ফিরছে লাল’। গত লোকসভা ভোটে বিপুল সংখ্যায় পরাজিত হয় রাজ্যের বামেরা। মেরেকেটে ৭ শতাংশ ভোট পায় তাঁরা।  তারপর থেকেই মূলত বামেরা ভাবছিলেন বাংলায় ২১ এর ভোটের আগে জনসংযোগ বাড়িয়ে নতুন ভাবে মানুষের কাছে ফেরার কথা। কোভিড এবং আমফান সময়ে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জনসংযোগ গড়ে তলার চেস্টা করেছেন বামেরা। এবার লক্ষ্য ২১ এর বিধানসভায় বাংলায় লড়াই। সেই মতোই আগামী ৪ জানুয়ারি সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠকে ব্রিগেড সমাবেশে কংগ্রেসের নেতাদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত  নিয়েছে রাজ্যের বাম নেতৃত্ব। সেই বৈঠকে ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও স্বাভাবতই গুরুত্ব বাড়ছে ব্রিগেডের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর