এবার সরকারি হোমের সুরক্ষার তরজায় শাসক-বিরোধী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  এবার সরকারি হোমের সুরক্ষার তরজায় শাসক-বিরোধী। ফের কাঠ গড়ায় উঠে এসেছে রাজ্যের সরকারি হোমের পরিষেবা এবং সুরক্ষার বিষয়। ঘটনার কেন্দ্রে উঠে এসেছে রাজ্যের লিলুয়ার সরকারি হমের নাম। সেখনে এক নাবালিকার ওপর ‘সিনিয়র’ দিদিদের অত্যাচারের নমুনা দেখে শুধু নির্যাতিতার পরিবারই নয় চমকে উঠেছে রাজ্যবাসী। আর তার পরেই শুরু হয়ে গিয়ে রাজনৈতিক তরজা। শাসক আর বিরোধী উভয় দলেরই নেতা মন্ত্রী নিজেদের বক্তব্য জানিয়েছেন এ বিষয়ে।

আরও পড়ুনঃ “রাজনীতি থেকে বিরতি নিচ্ছি”, বিজেপি যোগ ওড়ালেন লক্ষ্মীরতন

চুঁচুড়ার সিঙ্গিরবাগানের ১৬ বছরের এক নাবালিকা। ১৫ ডিসেম্বর বাবার বকুনি খেয়ে বাড়ি থেকে চলে যায়। রাতে হাওড়া স্টেশনে তাকে ঘুরতে দেখে তুলে দেওয়া হয় চাইল্ড লাইনের হাতে, খবর দেওয়া হয় বাড়িতেও। বলা হয় ১৪ দিন হমে থাকার পর ছেড়ে দেওয়া হবে মেয়েকে। সেই মত মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তার বাবা মা জানতে পাএন মেয়ের সাথে হওয়া এই অমানবিক ঘটনার কথা।

ঘটনার খবর জানার পর বুধবারই রাতে নির্যাতিতা ও তার পরিবারকে সঙ্গে নিয়ে বেলুর থানায় জান বিজেপি রাজ্য যুব মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।  আজ সকাল ১১ টা নাগাদ আসেন বিজেওই নেত্রী লকেত চট্টোপাধ্যায়ও। সেখানে গিয়ে তিনি হোমের সুপারের সাথেও কথা বলেন। জানান ৩ দিনের মধ্যে অভিযুক্তদের শান্তি হতেই হবে। এছাড়া তিনি এও দাবি করেন এসব সরকারি হোমে মেয়েদের দিয়ে নানা অসামাজিক কাজকর্ম করানো হয়।

এবার সরকারি হোমের সুরক্ষার তরজায় শাসক-বিরোধী। বুধবার এই ঘটনা সামনে আস্তেই হমে জান চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি ঘটনার পূর্নাঙ্গ তদন্তের আশ্বাস দেন, এবং নাবালিকার কাউন্সিলিং এরও আশ্বাস দেন। তবে বিজেপী নেত্রীদের রাজ্যের সরকারি হমের সুরক্ষার ওপর প্রশ্ন তোলায় এই বিষয় নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভাট্টাচার্জ্য। তিনি জানিয়েছেন ‘ভুল কথা ব্যাখ্যা করা হচ্ছে, এটা জে সঠিক নয় সে বিষয়ে সংবাদ মাধ্যমও অবহিত আছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর