ফিরছে হেমন্তে ঠান্ডার আমেজ, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে ১ ডিগ্রি কম হলেও আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
সেই অনুযায়ী, আগামীকাল বঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যারমধ্যে রয়েছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর,সহ ঝাড়গ্রাম, বীরভূম ও নদিয়া।পাশাপাশি গভীর নিম্নচাপের ফলে উত্তুরে হাওয়া আসতে বাঁধা থাকায় চলতি বছরেই রাজ্য থেকে উধাও শীত। আজ শহরের স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম।