বিশ্ববিদ্যালয়গুলিতে সরাসরি হস্তক্ষেপ করল রাজভবন। সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হল। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে উপাচার্যদের সংঘাত এখনও অনেকেরই
মঙ্গলবার এমনটাই জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলত, রাজ্যের প্রায় ২৯ জন উপাচার্যের পদ বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, মেয়াদ শেষের পর পুনরায় নিয়োগের অধিকার রাজ্যের নেই। তাই সব পদ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রাজ্যের বিরাট ধাক্কার পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হল সোনালী চক্রবর্তীকে। তিন মাসের জন্য অস্থায়ী উপাচার্য করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আশিস চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, সোনালীর পদে আশীষ কে নিয়োগের জন্য সম্মতি দিয়েছেন রাজ্যপাল লা গণেশন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুনর্নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে রীতিমত ধাক্কা খেয়েছে রাজ্য সরকার।এই মামলার রায়ের পরই সরব হয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের উপাচার্যদের জন্যও একটি বার্তা দিয়েছেন।