আবারও একটি বন্দেভারত পেতে চলছে বাংলা! শুধু তাই নয়, আগামী কয়েক বছরের মধ্যেই বঙ্গে আরও ৪টি বন্দে ভারত এক্সপ্রেস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদিও আর কিছুদিনের মধ্যেই হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান হবে। যার জেরে হাওড়া-পুরী রুটে, যার রেক ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সাঁতরাগাছি স্টেশনের ইয়ার্ডে।
বেশ কিছুদিন আগেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত চালু হয়েছিল। এরই মধ্যে আরও একটি নতুন বন্দে ভারত আসার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার সেই সম্ভাবনা সত্যি হল। আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে গেল দক্ষিণ-পূর্ব রেল তথা পশ্চিমবঙ্গ। তবে এই বন্দে ভারত কোন রুটে চলবে তা এখনও স্তির হয়নি।
গত বছরের শেষেই বাংলা থেকে যাত্রা শুরু করেছিল বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে প্রথম পূর্ব ভারতে বন্দে ভারত এক্সপ্রেসের সুচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার বাংলা থেকেই দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারিতে হাওড়া থেকে নতুন রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।
বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ছবি প্রকাশ করেছে রেল। মঙ্গল নিউ জলপাইগুড়ি স্টেশনে কারশেডে ট্রেন ঢোকার সময় পাথর ছোঁড়া হয়। রেলের প্রকাশ করা ছবিতে স্পষ্ট চার জনকে দেখা গিয়েছে। ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করেছে রেল। জানা যাচ্ছে, এই চারজন ব্যক্তি আসলে নাবালক। ইতিমধ্যেই তাদের আটক করে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
বন্দে ভারতের পর ভারতের নতুন পরিকল্পনা সবুজ ট্রেন। পরিবেশ দূষণ ও পরিষেবার মানোন্নয়নের উদ্দেশ্যে শুরু হচ্ছে এই ট্রেন পরিষেবা। বিশেষ ভাবে উন্নত এই ট্রেন রয়েছে চিনে ও জার্মানে। কবে শুরু হবে এই পরিষেবা? কী কী সুবিধা থাকবে দেখে নিন এক ঝলক?
৩০ তারিখ হাওড়া স্টেশন থেকে গড়িয়েছিল বন্দে ভারতের চাকা। কিন্তু তিন দিনে দু'বার বন্দে ভারতে হামলা। মালদার পর এবার এনজেপি ঢোকার মুখে বন্দে ভারতের ওপর হামলা৷ পাথর বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত সি ৩ ও সি ৬ কামরা৷ এবার সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।
বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। শুধু রাজনৈতিক মহল নয়, প্রিমিয়াম ট্রেনের ওপর হামলায় ক্ষুব্ধ আমজনতা। চারিদিকে নিন্দার রব। কারা এই কাজটি করলেন এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা! প্রতিহিংসা, ষড়যন্ত্র নাকি সাধারণ দুষ্কৃতী হামলা? এই নিয়ে সমালোচনা করেছেন রাজনৈতিক নেতারা।