Vande Bharat Express Attack: তিন দিনে দু’বার বন্দে ভারতে হামলা, নিরাপত্তা নিয়ে আশঙ্কায় যাত্রীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৩০ তারিখ হাওড়া স্টেশন থেকে গড়িয়েছিল বন্দে ভারতের চাকা। কিন্তু তিন দিনে দু’বার বন্দে ভারতে হামলা। মালদার পর এবার এনজেপি ঢোকার মুখে বন্দে ভারতের ওপর হামলা৷ পাথর বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত সি ৩ ও সি ৬ কামরা৷ এবার সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

আরও পড়ুনঃVande Bharat Express attack: ‘জয় শ্রীরামে’র বদলা বন্দে ভারতে পাথর বৃষ্টি! তৃনমূলকে তুলোধনা শুভেন্দু,সুকান্ত ,অমিতের

গত সপ্তাহেই রাজ্যে বন্দে ভারতের সুচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মালদায় হাওড়াগামী বন্দে ভারতের ওপর হামলা চলে। যার জেরে ট্রেনের কাঁচে চিড় ধরে যায়। এবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঢোকার মুখে হামলা হল৷ মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ হামলা চলে৷ এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে৷ সূত্রের খবর, এবিষয়ে আরপিএফের সামসি পোস্টে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তিন দিনে দু'বার বন্দে ভারতে হামলা, নিরাপত্তা নিয়ে আশঙ্কায় যাত্রীরা
তিন দিনে দু’বার বন্দে ভারতে হামলা, নিরাপত্তা নিয়ে আশঙ্কায় যাত্রীরা

যদিও বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে৷ বিজেপির তরফে অভিযোগ, ঘটনার পিছনে তৃণমূলের যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে৷ অন্যদিকে, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দাবি করছে তৃণমূল। কিন্তু পরপর হামলার জেরে সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। আগামী দিনে বিরাট প্রশ্নের মুখে পড়তে হবে না তো শাসক দলকে?

তিন দিনে দু’বার বন্দে ভারতে হামলা, নিরাপত্তা নিয়ে আশঙ্কায় যাত্রীরা

323171915 702968164673334 2281408376852342715 n 1

প্রশ্ন রাজনৈতিক মহলে৷ পূর্ব রেল কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, ছোড়া পাথরের আঘাতে সি-১৩ কামরার ডানদিকের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর