নজরবন্দি ব্যুরোঃ বন্দে ভারতের পর ভারতের নতুন পরিকল্পনা সবুজ ট্রেন। পরিবেশ দূষণ ও পরিষেবার মানোন্নয়নের উদ্দেশ্যে শুরু হচ্ছে এই ট্রেন পরিষেবা। বিশেষ ভাবে উন্নত এই ট্রেন রয়েছে চিনে ও জার্মানে। কবে শুরু হবে এই পরিষেবা? কী কী সুবিধা থাকবে দেখে নিন এক ঝলক?
আরও পড়ুনঃ সিবিআইয়ের জবাবে এখনও অসন্তুষ্ট হাইকোর্ট, কল্যাণময়ের ভূমিকা নিয়ে ধোঁয়াশা


ভারতীয় রেল ‘বিশ্বের সবুজতম ট্রেন’ চালু করার দিকে এগোচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৩ সালের ডিসেম্বরে ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হবে বলে আশা করা যাচ্ছে। অশ্বিনীর মতে, ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের মতো ভারতীয় রেল নতুন পরিবেশবান্ধব ও দ্রুত গতির রেল নিয়ে ভাবনা চিন্তা করছে। ইঞ্জিনিয়াররাও রেলের নতুন নতুন নকশা আনছেন বলে তিনি জানান।

বিশ্বের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হয় জার্মানিতে। জার্মান সরকার জানিয়েছে, ১৫টি ডিজেল ট্রেন সরিয়ে ১৫টি নতুন হাইড্রোজেন ট্রেন চালু হয়েছে সে দেশে। হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা শুরু করেছে চিন। চিনের ‘সিআরআরসি কর্পোরেশন লিমিটেড’ সম্প্রতি ‘হাইড্রোজেন আরবান ট্রেন’ চালু করেছে। এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় এই ধরনের ট্রেন চালু করে চিন।



জার্মানির ট্রেন নির্মাণকারী সংস্থা ‘অ্যালস্টম’-এর দাবি, সেই দেশের সবুজ ট্রেন ‘করাডিয়া ইলিন্ট’ জ্বালানি ছাড়াই ছুটে যেতে পারে ১১৭৫ কিলোমিটার। চিনের হাইড্রোজেন ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। জ্বালানি শেষ হয়ে গেলেও ছুটে যেতে পারে ৬০০ কিমি। চিনের হাইড্রোজেন ট্রেনটি ‘ফাক্সিং হাই-স্পিড প্ল্যাটফর্ম’ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ‘সিআরআরসি কর্পোরেশন লিমিটেড’ ২০২১ সালে প্রথম এই ধরনের ট্রেন পরীক্ষামূলক ভাবে চালু করেছিল।
বন্দে ভারতের পর ভারতে আসছে ‘সবুজ ট্রেন’, প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন

এই হাইড্রোজেন চালিত ট্রেনগুলিতে দূষণের মাত্রা অত্যন্ত কম হওয়ার কারণেই ট্রেনগুলিকে ‘গ্রিন ট্রেন’ বা ‘সবুজ ট্রেন’ আখ্যা দেওয়া হয়েছে। হাইড্রোজেনকে পরিবহণ শিল্পে জীবাশ্ম জ্বালানির একটি শক্তিশালী প্রতিস্থাপন হতে পারে। গাড়িতে ব্যবহারের জন্য ছোট আকারের জ্বালানি কোষও তৈরি করা হচ্ছে.। সব থেকে কম দূষণ যুক্ত ট্রেনগুলি ভারতেই তৈরি হতে চলেছে বলে রেল মন্ত্রক সূত্রে খবর।







