শিয়ালদা স্টেশন কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন, এবং এখানে এক্সপ্রেস ট্রেন চালু হলে শিয়ালদা যাত্রীদের জন্য সুবিধা হবে। পূর্ব রেলের কর্মকর্তারা জানাচ্ছেন, শিয়ালদা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে যাত্রীদের যাত্রার সময় অনেক কমে যাবে এবং তাদের আরও বিলাসবহুল পরিবহন ব্যবস্থার সুযোগ হবে।
কিন্তু এই সুন্দর লুকের চমৎকার ট্রেনের ভাড়া কত হতে পারে তা নিয়ে কৌতূহল রয়েছে মানুষের মধ্যে। সুত্র মারফৎ জানা গিয়েছে বন্দে ভারত স্লিপার মধ্যবিত্তদের ট্রেন হবে। রাজধানী এক্সপ্রেসের টিকিট মূল্যের কথা মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হবে।
মঙ্গলবার সকালে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি নির্দিষ্ট সময় মতই ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। কিন্তু ট্রেনটি ছাড়লেই ঘটে বিপত্তি। দৌড়ে ট্রেনটিতে ওঠার চেষ্টা করেন। কিন্তু সেই সময় ট্রেনের প্রথম কামরায় উঠতে গেলে পা পিছলে পড়ে যান ওই যাত্রী।
আজ অর্থাৎ রবিবার একসঙ্গে ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ১১টি রাজ্যে ছুটবে এই ট্রেনগুলি। এই রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক, ওড়িশা, তেলেঙ্গানা, বিহার, ঝাড়খন্ড এবং গুজরাট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ এই নতুন ট্রেনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সারা ভারতজুড়ে রেল ৪০০ টি সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা নিয়েছে। গত ডিসেম্বর মাসে চালু হয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তাঁর মায়ের প্রয়াণে কর্মসূচিতে বদল আসে এবং ভার্চুয়ালি ট্রেনটির উদ্বোধন করেছিলেন।