সামনে এলো বন্দে ভারত ট্রেনের নতুন লুক, এবার আরামদায়ক স্লিপার কোচ সহ

Vande Bharat Express: বন্দে ভারত স্লিপার মধ্যবিত্তদের ট্রেন হবে। রাজধানী এক্সপ্রেসের টিকিট মূল্যের কথা মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০১৯ সালে প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছিল দেশ। তারপর পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন ভারতীয় রেলের হাতে রয়েছে ৫০ টিরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস। এতদিন এই ট্রেনে শুধু চেয়ার কার বগি ছিল এবার আসছে স্লিপার কোচ। জানা গিয়েছে চলতি বছরের শেষের দিকে BEML দশটি নতুন স্লিপার বন্দে ভারত ট্রেনের রেক সরবরাহ করতে চলেছে।

এই মর্মে বেঙ্গালুরুতে BEML ওয়ার্কশপে গিয়ে কাজ দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্দে ভারত স্লিপার ট্রেনের একটি রেকে থাকতে চলেছে ১৬টি কোচ। এর মধ্যে ১১টি থাকবে এসি থ্রি টায়ার, ৪টি সেকেন্ড এসি এবং একটি ফার্স্ট এসি কোচ। ২০২৯ সালের মধ্যে সারা দেশে ২৫০টি স্লিপার বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছেন ভারতীয় রেলের।

রাতের সফরের জন্য মূলত চালানো হবে এই বন্দে ভারত। হাওড়া-দিল্লি, হাওড়া-মুম্বই, হাওড়া-চেন্নাই, হাওড়া-সেকেন্দ্রাবাদ, হাওড়া-বেঙ্গালুরুর মতো রুটে বন্দে ভারত স্লিপার চালানো হতে পারে বলে জানা গিয়েছে। তবে তার আগে বেশ কয়েকদিন ট্রায়াল দিয়ে দেখে নেওয়া হবে পরিস্থিতি।

কিন্তু এই সুন্দর লুকের চমৎকার ট্রেনের ভাড়া কত হতে পারে তা নিয়ে কৌতূহল রয়েছে মানুষের মধ্যে। সুত্র মারফৎ জানা গিয়েছে বন্দে ভারত স্লিপার মধ্যবিত্তদের ট্রেন হবে। রাজধানী এক্সপ্রেসের টিকিট মূল্যের কথা মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত