নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। বাংলার হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। এবার নজরে বন্দে ভারত মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া পরিকল্পনা এটি। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই এই মেট্রো পরিষেবা চালু করা হবে। বন্দে ভারত এক্সপ্রেসের সাফল্যের পরই মেট্রো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন: Justice Rajasekhar Mantha: শুভেন্দুর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন, কড়া পর্যবেক্ষণ বিচারপতি মান্থার
জানা গিয়েছে, মেট্রো চালু করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে এই ধরনের পরিষেবা চালু হলে লোকাল ট্রেনের উপর চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বন্দে ভারত মেট্রোর টিকিটের ভাড়াও তুলনামূলক কম হবে বলেও ধারণা বিশেষজ্ঞ মহলের। এরফলে নিত্য যাত্রীদেরই সুবিধা হবে। বন্দে ভারত মেট্রো ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে যাতায়াত করবে বলে সূত্রে খবর। বন্দে ভারত এক্সপ্রেসের মত গতি থাকবে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছিলেন, বন্দে ভারত মেট্রো চালু করার পরিকল্পনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে বন্দে ভারত মেট্রো চালু করা হবে এরপর দ্রুত গতিতে সমগ্র নেটওয়ার্কের কাজ সম্পূর্ণ করা হবে। এরফল দেশের অর্থনৈতিক উন্নতি হবে বলেও মনে করা হচ্ছে।
কলকাতায় চলবে বন্দে ভারত মেট্রো? চলতি বছর থেকেই শুরু হবে পরিষেবা

সূত্রে খবর, ইউরোপের আঞ্চলিক ট্রেন পরিষেবার মত তৈরি করা হবে বন্দে ভারত মেট্রো। উত্তরপ্রদেশের লখনউ এবং তামিলনাড়ুর চেন্নাইতে এই মেট্রো তৈরি করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ২.৪১ লক্ষ কোটি টাকা য ভারতের ইতিহাসে রেলের পাওয়া সর্বোচ্চ বরাদ্দ।

উল্লেখ্য, পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবঙ্গের একটি রুটে বন্দে ভারত মেট্রো ছুটবে। সেটি হল শিয়ালদহ থেকে কৃষ্ণনগর। এক একটি মেট্রোতে চারটি করে কোচ থাকবে। আরামদায়ক কোচে দ্রুত যাতায়াত করতে পারবেন যাত্রীরা।



