Justice Rajasekhar Mantha: শুভেন্দুর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন, কড়া পর্যবেক্ষণ বিচারপতি মান্থার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার শুভেন্দুর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টে দ্রুত শুনানি না হওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সেই মামলায় হস্তক্ষেপ না করে হাইকোর্টে পাঠিয়ে দেয় রাজ্য। কিন্তু রাজাশেখর মান্থা শুভেন্দু অধিকারীর দুটি মামলা থেকে এবার সরে দাঁড়ালেন।

আরও পড়ুনঃ Partha Chaterjee –র প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে সিবিআই, নজরে পার্থ ঘনিষ্ঠ একাধিক

বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, শীর্ষ আদালতে রাজ্য যে আবেদন জানিয়েছে, তা দেখে মনে হয়েছে, মামলাকারীর জন্যেই শুনতে দেরি হচ্ছে। এদিন বিচারপতির মন্তব্য করেন, এই আদালত দেখেছে যে কোনও পক্ষই দুরত শুনানিতে আগ্রহী নয়। দীর্ঘ শুনানি করার সমপ্য এই আদালতের নেই। আরও ৫৩ জন বিচারপতি রয়েছেন। অন্য কোনও এজলাসে মামলা পাঠানো হোক।

শুভেন্দুর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন, কী বললেন বিচারপতি মান্থা? 

এর আগে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুরক্ষাকবচ ও কাঁথির একটি দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি পার্থসারথি সেন। সেবার মামলা চলে যায় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। এবার শুভেন্দু অধিকারীর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপ্তি রাজাশেখর মান্থাও।

প্রসঙ্গত, গত বছর গত বছর ডিসেম্বরে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআরে স্থগিতাদেশ দেয়। শুভেন্দু বিরুদ্ধে নতুন মামলা দায়ের করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। নির্দশ দেয় কলকাতা হাইকোর্ট।

শুভেন্দুর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন, কী বললেন বিচারপতি মান্থা? 

শুভেন্দুর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন, কী বললেন বিচারপতি মান্থা? 

 

 

কিন্তু সুরাহা না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তার প্রেক্ষিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, রাজ্য সরকারকে আগের নির্দেশে রদবদলের জন্য হাই কোর্টেই আবেদন জানাতে হবে। পরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের দিকে ঠেলে দিতেই শুভেন্দুর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর