নজরবন্দি ব্যুরো: এবার Partha Chaterjee –র প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে সিবিআই। বৃহস্পতিবার সকালে নিউ ব্যারাকপুরের জগদীশচন্দ্র রোডে সুকান্তের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে চলছে তল্লাশি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্পেশাল ডিউটি অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। জানা গেছে, তাঁর বাবা এই মুহুর্তে এই বাড়িতে রয়েছেন।


এর আগেও সুকান্তর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তারপরেই গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে একাধিকবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, এবার সুকান্তের বাড়ি থেকে নতুন তথ্য উদ্ধার করতে চলছে তল্লাশি অভিযান। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরও দুই ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার একযোগে সিবিআই হানা দিয়েছে বলে জানা গেছে।

Partha Chaterjee –র প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে সিবিআই এর অভিযান ঘিরে নতুন করে চাপানুতোর শুরু হয়েছে। এছাড়াও তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রর বাড়িতে উপস্থিত হয়েছে সিবিআই। সুজয় ভদ্রের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক বার সুজয় ভদ্রকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা। দুই বার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। এবার তাঁর বাড়িতে উপস্থিত হল তদন্তকারী সংস্থা।


Partha Chaterjee –র প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে সিবিআই, বাড়ছে অভিযুক্তদের তালিকা

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে ইডি। সেখানে ছিল ডব্লিউবিসিএস অফিসার সুকান্তের নাম। নাম ছিল শিক্ষাসচিব, আইএএস মণীশ জৈনেরও। বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতে সম্প্রতি ১০৪ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল ইডি। অভিযোগ, টাকার বিনিময়ে অযোগ্যদের আলাদা করে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিতেন পার্থ। অভিযোগ, মূলত পার্থের নির্দেশেই সেই ইন্টারভিউয়ের আয়োজন করতেন মণীশ, সুকান্তের মতো আধিকারিকেরা।







