দীর্ঘ দশ বছর দূরত্ব বেড়েছিল, কিন্তু আজকের এই ছবি বলে দিচ্ছে যোগাযোগ নিভে যায়নি। ছেলে সহজ এসে ‘সহজ’ করে দিচ্ছে সম্পর্কের জটিলতা। অবশেষে তাঁরা বেরিয়ে পড়লেন নতুন পথের সন্ধানে?
বারবার নিজের অনুভূতি নিয়ে ভীষণ খোলামেলা শ্রীলেখা। ডেইলি লাইফ থেকে শুটিং, রাজনৈতিক চর্চা থেকে ব্যক্তিগত জীবন সব ব্যাপারেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ ওয়াকিবহাল তিনি। এবার সন্তান জন্ম নিয়ে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা জানালেন নিজের ইন্সটাগ্রামে। প্রায় ৩৩ বছর বয়সে স্বাভাবিকভাবেই জন্ম দিয়েছিলেন কন্যা সন্তানের। কষ্টের অনুভূতি হলেও কতটা আনন্দ হয়েছিল তা বোঝাতে দিলেন অসাধারন এক উপমা।
দেখতে দেখতে কেটে গিয়েছে ২ সপ্তাহের বেশী সময়। কিন্তু হঠাতই যেন আবার সব ওলট পালট। মায়ের মনে এখনও দগদগে মেয়ের স্মৃতি। এর মধ্যেই ডাক্তারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সদ্য কন্যাহারা ঐন্দ্রিলার মা।
জন্মদিন উপলক্ষে কামারহাটির বিভিন্ন জায়গায় ছিল প্রায় সাজ সাজ রব। নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন দলের কর্মী, নেতারা। নিরাশ করেননি কালারফুল মদন। কামারহাটিতে সন্ধ্যায় কেক কাটতে দেখা যায় মদনকে। তাঁর কেক মোমবাতি বসিয়ে দিচ্ছেন ‘বোঝে না সে বোঝে না’র পাখি। এরপর তাঁকে খাইয়ে দিতেও দেখা যায় অভিনেত্রী মধুমিতা সরকারকে।
অভিনেত্রী শ্রাবন্তী জীবন চর্চা থাকে লাইম লাইটে। পরপর তিন বার বিয়ে নিয়ে আলোচনায় থাকার পর চতুর্থবারের প্রেম ভাঙার কথা ঘুরছে টলিউডের আনাচে কানাচে। মাস কয়েক আগেও শ্রাবন্তী-অভিরূপকে হামেশাই একসঙ্গে দেখা যেত টলিউডের নানান পার্টিতে। কিন্তু হঠাতই ছন্দপতন
মানুষ কত রকম ভাবে তাঁর প্রিয়জন বা নিজের বিশেষ দিন গুলি পালন করতে চায় কিন্তু ঐন্দ্রিলার ভাগ্যে যেন এক অদ্ভুত নিয়তির যোগ। জীবিত অবস্থায় বিশেষ দিনগুলিতেই খরা নেমে এসেছে তাঁর জীবন। এ ব্যাপারে খুঁত খুঁতে ছিলেন সব্যসাচীও। রোগের আক্রমণ থেকে পুনরাক্রমন ঘটেছে জন্মদিন অথবা ভ্যালান্টাইন্স ডের উদযাপনের মুহূর্তে।