Swastika Mukherjee: স্বস্তিকার মা হওয়া নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য! তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউডে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নাকি গর্ভবতী? হঠাৎ করেই অভিনেত্রী একটা ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেল বেবি বাম্প নিয়ে মিরর সেলফি তুলেছেন তিনি। আর তা দেখেই নেটিজেনদের চোখ কপালে উঠেছে ! সকলের একটাই প্রশ্ন স্বস্তিকা কি মা হতে চলেছেন? 

আরও পড়ুনঃ ‘সত্যিটা কেউ মেনে নিতে পারছে না’, ‘কাশ্মীর ফাইলস’ বিতর্কে এবার মুখ খুললেন পরিচালক

সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্ট দেখে অনেকেই যেমন শুভেচ্ছা জানিয়েছেন। তেমনি আবার কেউ কমেন্টে লিখেছেন, “এই সন্তানের বাবা কে?” একজন আবার মন্তব্য করেছেন “এটা কি সত্যি?” যদিও কোনও কটাক্ষেরই জবাব দেননি স্বস্তিকা। তবে কিছুদিন আগে নিজের পাত্র চাই পোস্ট করেছিলেন।

স্বস্তিকার মা হওয়া নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য! তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
স্বস্তিকার মা হওয়া নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য! তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

স্বস্তিকা তখন জানিয়েছিলেন কীরকম ছেলে তাঁর পছন্দ। তাতে লিখেছিলেন, গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। কিন্তু ইংরাজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে। আর এবার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বেবি বাম্প-সহ নিজের ছবি পোস্ট করলেন অভিনেত্রী।  তবে ব্যাপারটা পরিষ্কার হয় কিছু সময়ের পরই।

স্বস্তিকার মা হওয়া নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য! সকলের একটাই প্রশ্ন স্বস্তিকা কি মা হতে চলেছেন? 

swastika 5জানা যায়, বিষয়টি আদপেই সত্যি নয়। এটা তাঁর নতুন ওয়েবসিরিজের লুক। ‘কালা’ নামক নতুন একটি হিন্দি ওয়েবসিরিজে অভিনয় করছেন স্বস্তিকা, যেখানে তাঁকে বিভিন্নরকম লুকে দেখা যাবে। তারমধ্যেই একটি এই ‘গর্ভবতী’ লুকে তিনি অভিনয় করবেন। আর সেই লুকের ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত